মোদির জন্মদিনে দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডে বিশেষ কর্মসূচি BJP-র

দুর্গাপুর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হল বিশেষ কর্মসূচির। বৃহস্পতিবার এমএএমসি উত্তরপল্লীর কালী মন্দিরে এই কর্মসূচির আয়োজন করা হয়। অন্নপূর্ণা যোজনার প্রাপকদের উদ্যোগেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। পাশাপাশি […]

কয়লাবোঝাই ট্রাকে ভয়াবহ আগুন, চাঞ্চল্য কুলটিতে

আসানসোল : পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে জাতীয় সড়ক ১৯-এর ধারে দাঁড়িয়ে থাকা একটি কয়লাবোঝাই ট্রাকে আচমকা ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডুবুর্ডিহি চেকপোস্টের পার্কিং এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের নির্সা এলাকা থেকে কয়লা বোঝাই করে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রাকটি। পথে […]

জলযন্ত্রণায় আড়া মোড়, রেহাই দিতে JCB-ভ্যাকুম ক্লিনার নিয়ে হাজির বিধায়ক

দুর্গাপুর : বৃষ্টি থেমে গিয়েছে বেশ কয়েকদিন আগেই। কিন্তু বৃষ্টি থামলেও জলযন্ত্রণা থেকে যেন রেহাই মিলছে না দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত আড়া মোড় বাজারের বাসিন্দা ও ব্যবসায়ীদের। টানা প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে গোটা বাজার এলাকা। কোথাও হাঁটুজল, কোথাও আবার রাস্তার চেহারা কার্যত জলাশয়ের মতো। নোংরা জল পেরিয়েই প্রতিদিন দোকানে ঢুকতে হচ্ছে ব্যবসায়ীদের। […]

দুর্গাপুরে DSP কর্মীর কোয়ার্টারে চুরি ! লুট টাকা-গয়না

দুর্গাপুর : শহরের বাইরে ছিলেন বাড়ির মালিক। আর সেই সুযোগেই বন্ধ কোয়ার্টারে হানা দিল চোরের দল। দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আলমারি-সহ একাধিক জায়গায় চালানো হয় তল্লাশি। অভিযোগ, বাড়ি থেকে লুট হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা নগদ, সোনার গয়না-সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের কাশীরাম […]

ব্যাংক ধর্মঘটে স্তব্ধ পরিষেবা, দুর্গাপুরেও প্রভাব

দুর্গাপুর : সপ্তাহে দু’দিন ছুটি-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর ডাকে এই ধর্মঘটে সামিল হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যাংক কর্মী ও আধিকারিকরা। যার সরাসরি প্রভাব পড়েছে দুর্গাপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাতেও। শুক্রবার সকাল থেকেই দুর্গাপুরের একাধিক ব্যাংক শাখায় কর্মীদের ধর্মঘটে অংশ নিতে দেখা যায়। কর্মীদের অনুপস্থিতির জেরে […]

পুজোর আগে দুর্গাপুর সিটি সেন্টারের মলে ‘ফায়ার অডিট’ !

দুর্গাপুর : দুর্গাপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা। আর পুজো যত এগিয়ে আসছে, ততই বাজার, শপিং মল এবং বিভিন্ন বিপণিকেন্দ্রে বাড়ছে মানুষের ভিড়। উৎসবের দিনগুলিতে এই ভিড় আরও কয়েক গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই পুজোর আগেই বড় শপিং মলগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত, তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি শুরু […]

নিখোঁজ তরুণীকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরাল কাঁকসা পুলিশ

কাঁকসা : তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন পূর্ব বর্ধমানের ভাতার থানার সাহেবগঞ্জ এলাকার তরুণী বালিকা টুডু। বুধবার রাতে কাঁকসা থানার পুলিশের তৎপরতায় কাঁকসার ১১ মাইল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। দীর্ঘ তিন দিন ধরে মেয়ের কোনও খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল পরিবার। অবশেষে পুলিশ তাঁকে উদ্ধার করে পরিবারের […]

বাগেশ্বর বাবার বিরুদ্ধে দুর্গাপুর থানায় FIR কংগ্রেসের

দুর্গাপুর : মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা নামে পরিচিত, তাঁর দুর্গাপূজার সময় আমিষ খাবার খাওয়া নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। দুর্গাপূজার মতো বাঙালির অন্যতম প্রধান উৎসবকে ঘিরে তাঁর মন্তব্যের প্রতিবাদে এবার দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করল জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভও প্রদর্শন […]

নেই ভারী বৃষ্টি, তবুও জলমগ্ন রাস্তা ! ডুবছে দোকানপাট, নির্বিকার প্রশাসন

কাঁকসা : ভারী বৃষ্টিপাত নেই। অথচ প্রায় ১৫ দিন ধরে একই চিত্র দেখা যাচ্ছে দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত আররা মোর বাজার এলাকায়। গোটা বাজার জলমগ্ন। কোথাও জমে রয়েছে হাঁটুজল, কোথাও আবার রাস্তার উপর দিয়ে বইছে জল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাজারের রাস্তা দেখে মনে হচ্ছে যেন সেটি আর রাস্তা নয়, বরং ছোটখাটো নদী। আর […]

অন্ডালের ধান্ডাডিহি গ্রামে ধসের সঙ্গে আগুন-ধোঁয়া !

অন্ডাল : মাটির নীচে ধস। আর সেই ধসের জায়গা থেকেই বেরিয়ে আসছে আগুন ও ধোঁয়া। এমনই আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে অন্ডালের ধান্ডাডিহি গ্রামে। গত তিন দিন ধরে গ্রামের একটি অংশে মাটি ফুঁড়ে ধোঁয়া এবং আগুন বের হতে দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সময় যত এগোচ্ছে, ততই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে বলে অভিযোগ গ্রামবাসীদের। […]