রূপনারায়ণপুরে কুয়ো থেকে শিয়াল উদ্ধার !

আসানসোল : রাতের অন্ধকারে কুয়োর গভীরে পড়ে বিপাকে বন্যপ্রাণী! প্রাণ বাঁচাতে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত আটকে পড়ে একটি শিয়াল। সকালে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়েই আর দেরি করেননি বনকর্মীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় উদ্ধার অভিযান। বনদপ্তরের আধিকারিকদের তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অবশেষে কুয়োর গভীর থেকে […]
বহুতলের ছাদে লুকিয়েও রক্ষা হল না, গ্রেপ্তার প্রতারক !

আসানসোল : রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ! পুলিশের নজর এড়াতে বহুতল আবাসনের ছাদে বিশেষভাবে তৈরি একটি ঘরে আত্মগোপন করেছিলেন অভিযুক্ত। কিন্তু শেষরক্ষা হলো না! পুলিশের তৎপরতায় অবশেষে গ্রেপ্তার হলেন আশীষ বোস। রবিবার সন্ধ্যায় সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুরের রূপনগরের একটি বহুতল আবাসনের ছাদ থেকে তাঁকে গ্রেপ্তার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। […]
একাধিক দাবিতে ‘শাকতোড়িয়ায় চলো’ কর্মসূচি কোলিয়ারি মজদুর ইউনিয়নের

আসানসোল : একাধিক দাবি সামনে রেখে মঙ্গলবার ইসিএলের হেডকোয়ার্টার শাকতোড়িয়ায় ‘চলো শাকতোড়িয়া’ কর্মসূচির ডাক দিল আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারী মজদুর ইউনিয়ন। কয়লা খনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, বেতন, বোনাস, চাকরির সুযোগ-সুবিধা এবং শ্রম আইন সংক্রান্ত একাধিক বিষয়কে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন বলে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে কয়লা খনি শ্রমিকদের একাধিক বিষয় […]
কয়লাবোঝাই ট্রাকে ভয়াবহ আগুন, চাঞ্চল্য কুলটিতে

আসানসোল : পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে জাতীয় সড়ক ১৯-এর ধারে দাঁড়িয়ে থাকা একটি কয়লাবোঝাই ট্রাকে আচমকা ভয়াবহ আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডুবুর্ডিহি চেকপোস্টের পার্কিং এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের নির্সা এলাকা থেকে কয়লা বোঝাই করে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রাকটি। পথে […]