বাড়ির উঠোনে জোড়া কচ্ছপ !

দুর্গাপুর : বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছিল দুটি কচ্ছপ! আচমকাই এমন দৃশ্য চোখে পড়তেই চমকে উঠলেন বাড়ির মালিক। তবে চমকে গেলেও বন্যপ্রাণী দুটির কোনও ক্ষতি হতে দেননি তিনি। বরং দেরি না করে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার করেন কচ্ছপ দুটিকে। এরপর বন্যপ্রাণী সংরক্ষণের কথা মাথায় রেখে সেগুলিকে সরাসরি তুলে দেন বনদপ্তরের হাতে। এক যুবকের এমন সচেতনতা ও […]

অর্ণবের প্রভাবে বৃষ্টি দুর্গাপুরে !

দুর্গাপুর : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন শিল্পাঞ্চল দুর্গাপুরে! বৃহস্পতিবার ভোর থেকেই আকাশের মুখ ভার। সকাল গড়াতেই শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কখনও ঝিরঝিরে বৃষ্টি, আবার কখনও কিছুটা জোরে বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম। ভারী বৃষ্টি না হলেও, সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টির দাপটে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে দুর্গাপুরের বাসিন্দাদের। […]

দুর্গাপুরে নাবালিকাকে আটকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রৌঢ় !

দুর্গাপুর : ১০ বছরের এক নাবালিকাকে ঘিরে ওঠা যৌন হেনস্থার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে ৭৪ বছর বয়সি এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শিবাজী সাউ। তিনি দুর্গাপুরের তেরি এলাকার এ-জোন ফাঁড়ির অন্তর্গত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে প্রাপ্ত অভিযোগ […]

নেশামুক্ত সমাজ গড়ার বার্তায় র‍্যালি পুলিশের

দুর্গাপুর : নেশার অন্ধকার থেকে যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে আনার বার্তা! নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হল। বুধবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার উদ্যোগে ফুলঝোড় মোড়ে আয়োজন করা হয় একটি সচেতনতামূলক র‍্যালির। এই র‍্যালির […]

কালভার্টের রেলিংয়ে বাইকের ধাক্কা, জখম ২ !

দুর্গাপুর : লক্ষ্মীপুজোর উৎসবের রাতেও বেপরোয়া গতির মাশুল ! নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা মারল একটি বাইক। দুর্ঘটনার জেরে এক বাইক আরোহী ছিটকে পড়লেন কালভার্টের নীচে। গুরুতর জখম হলেন বাইকে থাকা দু’জনই। রবিবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় চাঞ্চল্য। উৎসবের আনন্দের মাঝেই এই ঘটনায় ফের সামনে এল রাস্তায় […]

উৎসবের আবহেও জনতার পাশে লক্ষণ ঘোড়ুই, শুনলেন অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্যার কথা

দুর্গাপুর : কোজাগরী লক্ষ্মীপুজোর উৎসবমুখর পরিবেশে জনসংযোগের ছবি ধরা পড়ল দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের উপস্থিতিতে। পুজোর আনন্দ, ভক্তি আর উৎসবের আবহের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তিনি। শুধু পুজো মণ্ডপে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় নয়, এলাকার মানুষের অভাব-অভিযোগ শোনা এবং সরকারি প্রকল্পের সুবিধা পেতে গিয়ে তাঁদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, […]

দুষ্কৃতীরা দলে ঢোকার চেষ্টা করলে বাঁশ-বাটাম খেতে হবে, হুঁশিয়ারি বিধায়ক চন্দ্রশেখরের

দুর্গাপুর : দুর্গাপুরে বিজেপির দলীয় সংগঠনে দুষ্কৃতী, বালি মাফিয়া কিংবা কয়লা মাফিয়াদের কোনও জায়গা নেই। এই ধরনের ব্যক্তিরা বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে। প্রয়োজনে বাঁশ-বাটাম নিয়ে তৈরি থাকবেন দলের নিচুতলার কর্মীরা। দুর্গাপুরে ২৩ নম্বর ওয়ার্ডের কালীপুজোর খুঁটিপুজো থেকে কার্যত এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। […]

দুর্গাপুরের সোনার মেয়ে আরাধ্যা

দুর্গাপুর : বয়স মাত্র ১০ বছর ! যে বয়সে অধিকাংশ শিশুর সময় কাটে পড়াশোনা, খেলাধুলা আর বন্ধুদের সঙ্গে আনন্দে, সেই বয়সেই আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখল দুর্গাপুরের খুদে কিকবক্সার আরাধ্যা ধীবর। উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত কিকবক্সিং বিশ্বকাপে অংশ নিয়ে একের পর এক লড়াইয়ে নজরকাড়া পারফরম্যান্স। আর তারই স্বীকৃতি হিসেবে একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং দুটি […]

শংকরপুর পুজো মণ্ডপে পুলিশ কমিশনার

দুর্গাপুর : দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকদিন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত দুর্গাপুরের বিভিন্ন পুজো কমিটি। কোথাও চলছে মণ্ডপসজ্জার শেষ মুহূর্তের কাজ, কোথাও আবার প্রতিমা, আলোকসজ্জা এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন ব্যবস্থা চূড়ান্ত করার প্রস্তুতি। আর পুজো কমিটিগুলির পাশাপাশি এবার আগেভাগেই নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন। কারণ পুজোর […]

বাড়িতে একা পেয়ে নাবালিকাকে ‘ধর্ষণ’! গ্রেফতার যুবক

দুর্গাপুর : বাড়ির ভেতরে ঢুকে নাবালিকাকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ফরিদপুর এলাকায়। ধৃত যুবকের নাম তরুণ রাম। পুলিশ সূত্রে খবর, ওল্ড কোর্ট মোড় এলাকার বাসিন্দা ওই যুবককে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় […]