গঙ্গার ঘাটে নিরাপত্তার অভাব, প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি

নবদ্বীপ, নদীয়া : শরীরচর্চার পর গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! মুহূর্তের মধ্যেই গঙ্গার জলে তলিয়ে গেলেন দুই বন্ধু। নিখোঁজ দুই যুবকের নাম আদিত্য সাহা, বয়স ২০ বছর এবং সুরোজিৎ দে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে। ঘটনাটি ঘটেছে নবদ্বীপের দেয়ারাপাড়া সংলগ্ন কর্মমন্দির মাঠের ঘাটে। দুই যুবকের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে […]

বাড়ির উঠোনে জোড়া কচ্ছপ !

দুর্গাপুর : বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছিল দুটি কচ্ছপ! আচমকাই এমন দৃশ্য চোখে পড়তেই চমকে উঠলেন বাড়ির মালিক। তবে চমকে গেলেও বন্যপ্রাণী দুটির কোনও ক্ষতি হতে দেননি তিনি। বরং দেরি না করে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার করেন কচ্ছপ দুটিকে। এরপর বন্যপ্রাণী সংরক্ষণের কথা মাথায় রেখে সেগুলিকে সরাসরি তুলে দেন বনদপ্তরের হাতে। এক যুবকের এমন সচেতনতা ও […]

অর্ণবের প্রভাবে বৃষ্টি দুর্গাপুরে !

দুর্গাপুর : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন শিল্পাঞ্চল দুর্গাপুরে! বৃহস্পতিবার ভোর থেকেই আকাশের মুখ ভার। সকাল গড়াতেই শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কখনও ঝিরঝিরে বৃষ্টি, আবার কখনও কিছুটা জোরে বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম। ভারী বৃষ্টি না হলেও, সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টির দাপটে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে দুর্গাপুরের বাসিন্দাদের। […]

অর্ণবের প্রভাবে উত্তাল দিঘার সমুদ্র !

পূর্ব মেদিনীপুর : সমুদ্রের বুকে একের পর এক বিশাল ঢেউ! আছড়ে পড়ছে উপকূলে। কখনও ঢেউয়ের দাপটে কেঁপে উঠছে সৈকত, আবার কখনও গার্ডওয়াল টপকে সমুদ্রের জল চলে আসছে রাস্তার ধারে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে রাত বাড়তেই ক্রমশ ভয়ংকর হয়ে উঠল দিঘার সমুদ্র। পুরনো দিঘায় সমুদ্রের জল গার্ডওয়াল টপকে রাস্তার ধারে চলে আসতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। দিঘার পাশাপাশি […]

দুর্গাপুরে নাবালিকাকে আটকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রৌঢ় !

দুর্গাপুর : ১০ বছরের এক নাবালিকাকে ঘিরে ওঠা যৌন হেনস্থার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে ৭৪ বছর বয়সি এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শিবাজী সাউ। তিনি দুর্গাপুরের তেরি এলাকার এ-জোন ফাঁড়ির অন্তর্গত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে প্রাপ্ত অভিযোগ […]

নেশামুক্ত সমাজ গড়ার বার্তায় র‍্যালি পুলিশের

দুর্গাপুর : নেশার অন্ধকার থেকে যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে আনার বার্তা! নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পথে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হল। বুধবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার উদ্যোগে ফুলঝোড় মোড়ে আয়োজন করা হয় একটি সচেতনতামূলক র‍্যালির। এই র‍্যালির […]

রূপনারায়ণপুরে কুয়ো থেকে শিয়াল উদ্ধার !

আসানসোল : রাতের অন্ধকারে কুয়োর গভীরে পড়ে বিপাকে বন্যপ্রাণী! প্রাণ বাঁচাতে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত আটকে পড়ে একটি শিয়াল। সকালে বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়েই আর দেরি করেননি বনকর্মীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় উদ্ধার অভিযান। বনদপ্তরের আধিকারিকদের তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অবশেষে কুয়োর গভীর থেকে […]

পালানোর চেষ্টা, পুলিশের দিকে গুলি ! গাইঘাটায় এনকাউন্টারে খতম অভিযুক্ত

উ: ২৪ পরগনা : নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার। এরপর ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত প্রহ্লাদ দাসের। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণ শেষে ফেরার পথে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই […]

১২ শ্রমিকের প্রাণরক্ষায় সারারাত জেগে পাহারায় বিধায়ক জিতেন্দ্র

পাণ্ডবেশ্বর : অন্ধকার খনির গভীরে মৃত্যুভয়, আর খনির মুখে উৎকণ্ঠায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে উদ্বেগ। অবশেষে দীর্ঘ ১২ ঘণ্টার উৎকণ্ঠার অবসান! মঙ্গলবার ভোর ৫টা নাগাদ কুমারডিহি-এ কোলিয়ারির প্রায় ২০০ ফুট গভীরে আটকে পড়া ১২ জন ECL শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হল। শ্রমিকদের নিরাপদে উপরে তুলে আনার পর স্বস্তির […]

বহুতলের ছাদে লুকিয়েও রক্ষা হল না, গ্রেপ্তার প্রতারক !

আসানসোল : রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ! পুলিশের নজর এড়াতে বহুতল আবাসনের ছাদে বিশেষভাবে তৈরি একটি ঘরে আত্মগোপন করেছিলেন অভিযুক্ত। কিন্তু শেষরক্ষা হলো না! পুলিশের তৎপরতায় অবশেষে গ্রেপ্তার হলেন আশীষ বোস। রবিবার সন্ধ্যায় সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুরের রূপনগরের একটি বহুতল আবাসনের ছাদ থেকে তাঁকে গ্রেপ্তার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। […]