তৃণমূল ছাড়লেন পঙ্কজ রায় সরকার ? রাজনৈতিক সন্ন্যাস-নাকি ফের দলবদল ?

দুর্গাপুর : তৃণমূলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন পঙ্কজ রায় সরকার। সোমবার তাঁর এই পদক্ষেপকে ঘিরেই নতুন করে সরগরম দুর্গাপুরের রাজনৈতিক মহল। তৃণমূলের সঙ্গে কি তাহলে দূরত্ব বাড়ছে প্রাক্তন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের? নাকি এই পদক্ষেপ শুধুমাত্র সাংগঠনিক ক্ষোভের বহিঃপ্রকাশ? আর যদি সত্যিই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে কি আবারও পুরনো দল […]

ভিন রাজ্যের শিক্ষকদের শংসাপত্র যাচাইয়ের দাবি

দুর্গাপুর : ভিন রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে শিক্ষকতা করা শিক্ষকদের একাডেমিক শংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের দাবি ঘিরে এবার সরব হল বিজেপি শিক্ষা সেল ও সংগ্রামী যৌথ মঞ্চ। এই দাবিকে সামনে রেখে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিলেন দুই সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, রাজ্যে ভিন রাজ্য থেকে এসে শিক্ষকতা করছেন এমন শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা […]

মিলন প্রধানের গ্রেফতারের প্রতিবাদে অণ্ডাল থানায় কংগ্রেসের ডেপুটেশন

অণ্ডাল : উপনির্বাচনের আগে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার ঠিক আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক মহল। আর সেই গ্রেফতারের প্রতিবাদেই মঙ্গলবার অণ্ডাল থানায় ডেপুটেশন দিল ব্লক কংগ্রেস। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে […]

একাধিক দাবিতে ‘শাকতোড়িয়ায় চলো’ কর্মসূচি কোলিয়ারি মজদুর ইউনিয়নের

আসানসোল : একাধিক দাবি সামনে রেখে মঙ্গলবার ইসিএলের হেডকোয়ার্টার শাকতোড়িয়ায় ‘চলো শাকতোড়িয়া’ কর্মসূচির ডাক দিল আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারী মজদুর ইউনিয়ন। কয়লা খনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, বেতন, বোনাস, চাকরির সুযোগ-সুবিধা এবং শ্রম আইন সংক্রান্ত একাধিক বিষয়কে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন বলে ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে কয়লা খনি শ্রমিকদের একাধিক বিষয় […]

SBSTC শ্রমিকদের ৮ দফা দাবি, দুর্গাপুরে ডেপুটেশন

দুর্গাপুর : দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, অর্থাৎ SBSTC-র শ্রমিকদের ন্যায্য অধিকার, আর্থিক নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে দুর্গাপুরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করল ‘দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন মজদুর সংঘ’। সোমবার BMS অনুমোদিত এই শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা দুর্গাপুরে SBSTC-র প্রধান কার্যালয়ে পৌঁছে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের কাছে স্মারকলিপি জমা দেন। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে দক্ষিণবঙ্গের মানুষের […]

হাসপাতালে ‘তাণ্ডব-ভাঙচুর’, গ্রেপ্তার ৬ !

বুদবুদ : রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তাণ্ডব, ভাঙচুর এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে এবার ছয়জনকে গ্রেপ্তার করল বুদবুদ থানার পুলিশ। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করেছে […]

দুর্গাপুরে দুর্গাপুজোয় ‘রামমন্দির’, জোরকদমে প্রস্তুতি

দুর্গাপুর : অযোধ্যার রাম মন্দির এবার উঠে আসছে দুর্গাপুরের দুর্গাপুজোর মণ্ডপে। পুজোর এখনও কয়েকদিন বাকি, কিন্তু তার আগেই ক্ষুদিরাম মাঠজুড়ে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। সকাল থেকে রাত—মণ্ডপ নির্মাণের কাজে ব্যস্ত শিল্পী থেকে শুরু করে কর্মীরা। বাঁশ, কাঠ, কাপড় এবং নানা ধরনের নির্মাণসামগ্রী দিয়ে দ্রুত গতিতে তৈরি হচ্ছে বিশালাকার থিম মণ্ডপ। আর সেই মণ্ডপের […]

উজবেকিস্তানে কিকবক্সিং বিশ্বকাপে দুর্গাপুরের আরাধ্যা

দুর্গাপুর : বয়স মাত্র ১০ বছর। এই বয়সে যখন অধিকাংশ শিশুর দিন কাটে স্কুল, পড়াশোনা আর খেলাধুলার মধ্যেই, তখন দুর্গাপুরের খুদে কিকবক্সার আরাধ্যা ধীবরের লক্ষ্য অনেক বড়। জাতীয় থেকে আন্তর্জাতিক মঞ্চ—একাধিক প্রতিযোগিতায় একের পর এক পদক জিতে ইতিমধ্যেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছে এই খুদে ক্রীড়াবিদ। আর এবার তার সামনে আরও বড় চ্যালেঞ্জ। উজবেকিস্তানের তাশখন্দে বসতে […]

মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্য সচিব

দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকাই পৌঁছে গেলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সোমবার কোনও পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে তাঁর এই সারপ্রাইজ ভিজিটকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। আচমকা হাসপাতালে পৌঁছে সরেজমিনে চিকিৎসা পরিষেবা, হাসপাতালের পরিকাঠামো এবং দৈনন্দিন ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন রাজ্যের স্বাস্থ্য সচিব। শুধু হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করেই থেমে থাকেননি তিনি, […]

দুর্গাপুরে DVC ক্যানালে মহিলার দেহ !

দুর্গাপুর : সাত সকালেই চাঞ্চল্য দুর্গাপুরের আশীষ নগর এলাকায়। ডিভিসি ক্যানালের জলে ভাসতে দেখা গেল এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ। আর এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। আচমকা ক্যানালের জলে মৃতদেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন বহু […]