ব্যাংক ধর্মঘটে স্তব্ধ পরিষেবা, দুর্গাপুরেও প্রভাব

দুর্গাপুর : সপ্তাহে দু’দিন ছুটি-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর ডাকে এই ধর্মঘটে সামিল হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যাংক কর্মী ও আধিকারিকরা। যার সরাসরি প্রভাব পড়েছে দুর্গাপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাতেও। শুক্রবার সকাল থেকেই দুর্গাপুরের একাধিক ব্যাংক শাখায় কর্মীদের ধর্মঘটে অংশ নিতে দেখা যায়। কর্মীদের অনুপস্থিতির জেরে […]
পুজোর আগে দুর্গাপুর সিটি সেন্টারের মলে ‘ফায়ার অডিট’ !

দুর্গাপুর : দুর্গাপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটা। আর পুজো যত এগিয়ে আসছে, ততই বাজার, শপিং মল এবং বিভিন্ন বিপণিকেন্দ্রে বাড়ছে মানুষের ভিড়। উৎসবের দিনগুলিতে এই ভিড় আরও কয়েক গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই পুজোর আগেই বড় শপিং মলগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত, তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি শুরু […]
বাগেশ্বর বাবার বিরুদ্ধে দুর্গাপুর থানায় FIR কংগ্রেসের

দুর্গাপুর : মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা নামে পরিচিত, তাঁর দুর্গাপূজার সময় আমিষ খাবার খাওয়া নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। দুর্গাপূজার মতো বাঙালির অন্যতম প্রধান উৎসবকে ঘিরে তাঁর মন্তব্যের প্রতিবাদে এবার দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করল জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভও প্রদর্শন […]
সংস্কারের কাজে সরকারি ত্রিপল ব্যবহার!দুর্গাপুরে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ বিজেপির

দুর্গাপুর : সরকারি ত্রিপল ব্যবহার করে ভবন সংস্কারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের এবিএল কলোনি এলাকায়। অভিযোগ, একটি-দুটি নয়, প্রায় ৪০ থেকে ৫০টি সরকারি ত্রিপল ব্যবহার করা হচ্ছে একটি ভবন সংস্কারের কাজে। আর এই অভিযোগকে ঘিরেই সরাসরি ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পরে […]
সাইবার প্রতারণায় ধৃত ৫ অভিযুক্তকে আদালতে পেশ

দুর্গাপুর : সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুরের কাদারোড এলাকা থেকে গ্রেফতার পাঁচ অভিযুক্তকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল দুর্গাপুর থানার পুলিশ। মঙ্গলবার কাদারোড এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়। এরপর তাঁদের থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের পরই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার […]
‘হতশ্রী’ রাস্তা, সারাইয়ের দাবিতে পথে পড়ুয়ারা !
দুর্গাপুর : রাস্তা যেন আর রাস্তা নেই। বর্ষা নামতেই কোথাও হাঁটুসমান কাদা, কোথাও জমে রয়েছে জল, আবার কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। আর সেই বেহাল রাস্তা দিয়েই প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হচ্ছে একের পর এক পড়ুয়াকে। কাদা-জল আর খানাখন্দ পেরিয়ে সাইকেল নিয়ে স্কুলে যাওয়াই যেন এখন রীতিমতো ঝুঁকির হয়ে দাঁড়িয়েছে। তার উপর এই রাস্তা […]
OTP ছাড়াই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব ৬ লক্ষ টাকা !

দুর্গাপুর : OTP দেননি, কোনও সন্দেহজনক লিঙ্কেও ক্লিক করেননি। এমনকি অপরিচিত নম্বর থেকে আসা ফোনও ধরেননি। তারপরও ব্যাংক অ্যাকাউন্ট থেকে একসঙ্গে উধাও ৬ লক্ষ টাকা! দুর্গাপুরের বিধাননগর এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে এমনই চাঞ্চল্যকর সাইবার প্রতারণার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর শহর থেকে গোটা শিল্পাঞ্চলে। ঘটনার পর রীতিমতো দিশেহারা ব্যবসায়ী ও তাঁর পরিবার। কারণ অভিযোগ, […]
দুর্গাপুরের হোটেলে ‘জামতারা গ্যাং’-এর অফিস ! গ্রেপ্তার ৪

দুর্গাপুর : হোটেলের ঘরই যেন প্রতারণা চক্রের আস্তানা! দুর্গাপুরে একটি হোটেলে অভিযান চালিয়ে তথাকথিত ‘জামতারা গ্যাং’-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের দাবি, হোটেলের ঘরকে কার্যত প্রতারণার ‘অফিস’ বানিয়ে সেখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে টার্গেট করত অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ […]
দুর্গাপুর গোপালমাঠে মিষ্টি-ফাস্টফুডের দোকানে হানা !

দুর্গাপুর : দুর্গাপুরের গোপালমাঠে মিষ্টি ও ফাস্টফুডের দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে উঠে এল চাঞ্চল্যকর ছবি। মিষ্টি তৈরির কারখানায় কিলবিল করছে আরশোলা! সেই অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছিল রকমারি মিষ্টি। কোথাও পড়ে রয়েছে বাসি খাবার, কোথাও আবার জমে রয়েছে দীর্ঘদিনের পচা মিষ্টির রস। শুধু তাই নয়, মিষ্টি তৈরিতে ব্যবহারের জন্য মজুত করে রাখা হয়েছিল বিভিন্ন ধরনের […]
হিন্দু সেবা বাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, যোগ বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই

দুর্গাপুর : রবিবার দুর্গাপুর পশ্চিমের শ্রীনগর পল্লীতে হিন্দু সেবা বাহিনীর উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা ও নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচিরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিতে যোগদান করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক শ্রী লক্ষণ চন্দ্র ঘরুই। এই স্বাস্থ্য শিবিরকে ঘিরে সকাল থেকেই […]