Log in

হাইড্রার ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু !

কাঁকসা : হাইড্রা ক্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক সাইকেল আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল কাঁকসার পানাগড়ে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে পানাগড়-রনডিহা সড়কের অনুরাগপুর এলাকায়। মৃতের নাম রতন দাস। বয়স ৫৫ বছর। পানাগড়ের রেল কলোনির বাসিন্দা রতনবাবু পেশায় দিনমজুর ছিলেন। সকালে সাইকেলে করে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হল […]

OTP ছাড়াই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব ৬ লক্ষ টাকা !

দুর্গাপুর : OTP দেননি, কোনও সন্দেহজনক লিঙ্কেও ক্লিক করেননি। এমনকি অপরিচিত নম্বর থেকে আসা ফোনও ধরেননি। তারপরও ব্যাংক অ্যাকাউন্ট থেকে একসঙ্গে উধাও ৬ লক্ষ টাকা! দুর্গাপুরের বিধাননগর এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে এমনই চাঞ্চল্যকর সাইবার প্রতারণার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর শহর থেকে গোটা শিল্পাঞ্চলে। ঘটনার পর রীতিমতো দিশেহারা ব্যবসায়ী ও তাঁর পরিবার। কারণ অভিযোগ, […]

সোনামুখীতে ফের উদ্ধার ২য় বিশ্বযুদ্ধের মর্টার শেল !

বাঁকুড়া : বাঁকুড়ার সোনামুখীতে ফের দামোদর নদের চর থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার শেল। বিশালাকার ওই ধাতব বস্তু ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। শেলটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞদের অপেক্ষা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে দামোদর নদের চরে মাছ […]

দুর্গাপুরের হোটেলে ‘জামতারা গ্যাং’-এর অফিস ! গ্রেপ্তার ৪

দুর্গাপুর : হোটেলের ঘরই যেন প্রতারণা চক্রের আস্তানা! দুর্গাপুরে একটি হোটেলে অভিযান চালিয়ে তথাকথিত ‘জামতারা গ্যাং’-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের দাবি, হোটেলের ঘরকে কার্যত প্রতারণার ‘অফিস’ বানিয়ে সেখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে টার্গেট করত অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ […]