পুজোর মুখে উচ্ছেদ নোটিশ ! হতাশ ব্যবসায়ীরা

বোলপুর : দুর্গাপুজোর মুখে উচ্ছেদের নোটিশ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল বীরভূমের বোলপুরের নেতাজি মার্কেট এলাকায়। সরকারি জমিতে গড়ে ওঠা অননুমোদিত দোকানপাট এবং বিভিন্ন নির্মাণ সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে ব্যবসায়ীদের হাতে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে বীরভূম জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি। আর এই নোটিশ সামনে আসতেই কার্যত মাথায় হাত পড়েছে দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে আসা […]
দুর্গাপুরে DSP কর্মীর কোয়ার্টারে চুরি ! লুট টাকা-গয়না

দুর্গাপুর : শহরের বাইরে ছিলেন বাড়ির মালিক। আর সেই সুযোগেই বন্ধ কোয়ার্টারে হানা দিল চোরের দল। দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আলমারি-সহ একাধিক জায়গায় চালানো হয় তল্লাশি। অভিযোগ, বাড়ি থেকে লুট হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা নগদ, সোনার গয়না-সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের কাশীরাম […]
ব্যাংক ধর্মঘটে স্তব্ধ পরিষেবা, দুর্গাপুরেও প্রভাব

দুর্গাপুর : সপ্তাহে দু’দিন ছুটি-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর ডাকে এই ধর্মঘটে সামিল হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যাংক কর্মী ও আধিকারিকরা। যার সরাসরি প্রভাব পড়েছে দুর্গাপুরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাতেও। শুক্রবার সকাল থেকেই দুর্গাপুরের একাধিক ব্যাংক শাখায় কর্মীদের ধর্মঘটে অংশ নিতে দেখা যায়। কর্মীদের অনুপস্থিতির জেরে […]
ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, গ্রেপ্তার ৪ !

শিলিগুড়ি : ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় বড়সড় পুলিশি অভিযান। বৃহস্পতিবার মধ্যরাতে মাটিগাড়ার দুটি আইটি পার্কে একযোগে হানা দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল বাহিনী। রাতের অন্ধকারে একসঙ্গে দুটি জায়গায় পুলিশের এই অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযানে দুই মহিলা-সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া […]