Log in

নেই ভারী বৃষ্টি, তবুও জলমগ্ন রাস্তা ! ডুবছে দোকানপাট, নির্বিকার প্রশাসন

কাঁকসা : ভারী বৃষ্টিপাত নেই। অথচ প্রায় ১৫ দিন ধরে একই চিত্র দেখা যাচ্ছে দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত আররা মোর বাজার এলাকায়। গোটা বাজার জলমগ্ন। কোথাও জমে রয়েছে হাঁটুজল, কোথাও আবার রাস্তার উপর দিয়ে বইছে জল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাজারের রাস্তা দেখে মনে হচ্ছে যেন সেটি আর রাস্তা নয়, বরং ছোটখাটো নদী। আর […]

অন্ডালের ধান্ডাডিহি গ্রামে ধসের সঙ্গে আগুন-ধোঁয়া !

অন্ডাল : মাটির নীচে ধস। আর সেই ধসের জায়গা থেকেই বেরিয়ে আসছে আগুন ও ধোঁয়া। এমনই আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে অন্ডালের ধান্ডাডিহি গ্রামে। গত তিন দিন ধরে গ্রামের একটি অংশে মাটি ফুঁড়ে ধোঁয়া এবং আগুন বের হতে দেখা যাচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সময় যত এগোচ্ছে, ততই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে বলে অভিযোগ গ্রামবাসীদের। […]

সংস্কারের কাজে সরকারি ত্রিপল ব্যবহার!দুর্গাপুরে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ বিজেপির

দুর্গাপুর : সরকারি ত্রিপল ব্যবহার করে ভবন সংস্কারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের এবিএল কলোনি এলাকায়। অভিযোগ, একটি-দুটি নয়, প্রায় ৪০ থেকে ৫০টি সরকারি ত্রিপল ব্যবহার করা হচ্ছে একটি ভবন সংস্কারের কাজে। আর এই অভিযোগকে ঘিরেই সরাসরি ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। পরে […]

সাইবার প্রতারণায় ধৃত ৫ অভিযুক্তকে আদালতে পেশ

দুর্গাপুর : সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুরের কাদারোড এলাকা থেকে গ্রেফতার পাঁচ অভিযুক্তকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল দুর্গাপুর থানার পুলিশ। মঙ্গলবার কাদারোড এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়। এরপর তাঁদের থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের পরই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার […]

‘হতশ্রী’ রাস্তা, সারাইয়ের দাবিতে পথে পড়ুয়ারা !

দুর্গাপুর : রাস্তা যেন আর রাস্তা নেই। বর্ষা নামতেই কোথাও হাঁটুসমান কাদা, কোথাও জমে রয়েছে জল, আবার কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। আর সেই বেহাল রাস্তা দিয়েই প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হচ্ছে একের পর এক পড়ুয়াকে। কাদা-জল আর খানাখন্দ পেরিয়ে সাইকেল নিয়ে স্কুলে যাওয়াই যেন এখন রীতিমতো ঝুঁকির হয়ে দাঁড়িয়েছে। তার উপর এই রাস্তা […]