উদ্ধারের পর 'দাপাদাপি', ভোররাতে ঘুমপাড়ানি গুলিতে কাবু !

Facebook
Twitter
WhatsApp
Telegram
জলপাইগুড়ি : শহরে ফের বুনো হাতির হানায় চরম আতঙ্ক ছড়াল। সোমবার রাতে বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে তিনটি হাতির একটি দল শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে ঢুকে পড়ে। সেখানেই একটি হাতি চা বাগানের একটি গর্তে পড়ে আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের আধিকারিকরা। চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনের সহযোগিতায় জেসিবি ব্যবহার করে দীর্ঘ চেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয়।উদ্ধারের পর দুটি হাতি জঙ্গলে ফিরে গেলেও, উদ্ধার হওয়া হাতিটি জঙ্গলের দিকে না গিয়ে দিকভ্রান্ত হয়ে জলপাইগুড়ি শহরের দিকে ঢুকে পড়ে। শহরের ২২ নম্বর ওয়ার্ডের কবরস্থান এলাকা, এসি কলেজের গার্লস হোস্টেল ও রাজবাড়ি সংলগ্ন এলাকায় হাতিটির চলাচলে ব্যাপক আতঙ্ক ছড়ায়। একটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে, যদিও অল্পের জন্য রক্ষা পান এক গৃহবধূ। Elephant lifted by crane at night near trucks. পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও বনদফতর যৌথভাবে অভিযান শুরু করে। এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হয়। গভীর রাতে রাজবাড়ির সেগুন বাগান এলাকায় আশ্রয় নেওয়া হাতিটিকে ভোররাতে ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে কাবু করা হয়। পরে হাইড্রোলিকের সাহায্যে গাড়িতে করে হাতিটিকে নিরাপদে বৈকুণ্ঠপুর বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।বর্তমানে বনকর্মীরা সার্বক্ষণিক নজর রাখছেন, হাতিটির শারীরিক অবস্থার ওপর। ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও, শহরবাসীর মধ্যে আতঙ্ক এখনও কাটেনি।
Facebook
Twitter
WhatsApp
Telegram