শিশু দিবসে পালিত হল নিবেদিতা পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান

Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর : শিশুদের মন ও মননের খোরাক মেটাতে, তাদের নানান কৌতূহলী প্রশ্নের জবাব দিতে যুগে যুগে উদ্ভাবিত হয়েছে নানান মনোগ্রাহী কৌশল। বর্তমান বিশ্বের তীব্র প্রতিযোগিতা মূলক শিক্ষাঙ্গনে শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশুদের গণিতের প্রতি নানাভাবে আকর্ষিত করার এক বিজ্ঞান নির্ভর প্রক্রিয়ার নাম ‘অ্যাবাকাস’। এই অ্যাবাকাশের মাধ্যমে শিশু-কিশোররা শিখে যায় কিভাবে চটজলদি কোন দুরুহ অংকের সমাধান করা যায় সেই বৈজ্ঞানিক পদ্ধতি। দুর্গাপুরের গোপালপুরে ‘নিবেদিতা পাব্লিক স্কুল’ এমনই একটি অ্যাবাকাস প্রশিক্ষণ শিবির চালিয়ে আসছে দীর্ঘদিন ধরেই। এই শিক্ষা কেন্দ্রে যেসব শিশু কিশোর প্রশিক্ষণ নেয়, তারা অত্যন্ত আনন্দের সঙ্গেই জটিল গণিতের সহজ সমাধান প্রক্রিয়া শিখে যায়। শুক্রবার শিশু দিবস উপলক্ষ্যে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। Child dancing on stage at school event. ওই কেন্দ্রের কচিকাঁচারা নানান ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের দক্ষতার পরিচয় দেয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার প্রণব ঘোষ বলেন, দুর্গাপুরে গোপালপুর ছাড়াও রাজবাঁধ, আড়রা সহ বেশ কয়েকটি জায়গায় তাঁদের আরও কয়েকটি শাখা শীঘ্রই খোলা হবে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি শিশু কিশোর ও তাদের অভিভাবকরা অত্যন্ত ভরসার জায়গা হিসেবে বেছে নিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানকে। ইতিমধ্যেই কয়েকশো ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে সহজে গণিতের সমাধান করার প্রক্রিয়া শিখে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সমাজসেবী মিলন লায়েক। তিনি বলেন, ‘নিবেদিতা পাব্লিক স্কুল’ কচিকাঁচাদের শুধুমাত্র পঠনপাঠনের মধ্যে সীমাবদ্ধ রাখে না। নানান ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডলেও তাদের অবাধ বিচরণ যাতে ঘটানো সম্ভব হয় সেই প্রশিক্ষণও তাঁরা এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়ে থাকে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের পড়ুয়াদের কুশল কামনা করেন মিলন বাবু।
Facebook
Twitter
WhatsApp
Telegram