মুখ্যমন্ত্রীকে খোলা চিঠিতে সরকারি স্বীকৃতির দাবি কম্পিউটার শিক্ষকদের

Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর: সরকারি স্বীকৃতি না পাওয়ায় অভিনব প্রতিবাদে নামলেন সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষকরা। অভিযোগ টানা চার বছর ধরে পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা দেওয়া এবং অনলাইন সরকারি স্কিমগুলির রেজিস্ট্রেশন করেও স্বীকৃতি মেলেনি। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় শনিবার “খাম ভরো কর্কসূচি” নামের আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন কম্পিউটার শিক্ষকদের একাংশ। পশ্চিম বর্ধমান জেলার ৮০ জন কম্পিউটার শিক্ষক–শিক্ষিকা দুর্গাপুর হেড পোস্ট অফিস থেকে স্পিডপোস্টের মাধ্যমে দাবিসম্বলিত চিঠি পাঠিয়েছেন। বাংলার আইসিটি পোস্টে মোট ৩৭১৯ জন শিক্ষক কর্মরত রয়েছেন।অভিনব এই প্রতিবাদে শিক্ষকেরা পোস্ট অফিসে চিঠি হাতে নিয়ে অবস্থান নিয়েছেন। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ স্বাভাবিক হলেও কেউ রাজনৈতিক ফাঁদে পা দেবেন না। তবে বিজেপি জেলা নেতৃত্বের পাল্টা প্রতিক্রিয়াও এসেছে। অন্দোলনকারীরা জানিয়েছেন, পুজোর পরও যদি সমস্যার সমাধান না হয়, আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পাবে।
Facebook
Twitter
WhatsApp
Telegram