অত্যাধুনিক কৃষি প্রযুক্তিতে বর্ধমানের অয়নের হাত ধরে নতুন দিগন্ত !
Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব বর্ধমান : অত্যাধুনিক প্রযুক্তিতে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে বর্ধমানের অয়ন ঘোষ। চাষের জমির মাটির গুণমান নির্ণয় এবং কোন ফসলের জন্য কোন মাটি উপযোগী — তা মুহূর্তের মধ্যে জানাতে সক্ষম একটি অত্যাধুনিক ডিভাইস তৈরি করেছে সে। আমেরিকার এক কোম্পানির আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেড় লক্ষ প্রতিযোগীর মধ্যে ১১ হাজার প্রজেক্ট জমা পড়ে, যার মধ্যে থেকে অয়নের এই প্রকল্প বিশ্বে পঞ্চম ও ভারতবর্ষে প্রথম স্থান অর্জন করেছে। বর্ধমান শহরের ১ নম্বর ওয়ার্ডের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা অয়ন ঘোষ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। তিনি জানান, “চাষিরা সাধারণত মাটির পরীক্ষা করতে ল্যাবে পাঠান, যা সময়সাপেক্ষ।আমার তৈরি এই যন্ত্রের মাধ্যমে কয়েক সেকেন্ডেই জানা যাবে মাটির ধরন ও উপযুক্ত ফসল।”
শৈশব থেকেই বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ ছিল অয়নের। এর আগে তিনি এলইডি লাইটের ঘড়ি, অ্যাপ-নিয়ন্ত্রিত দরজা এবং ড্রোন ক্যামেরা তৈরি করে খবরের শিরোনামে এসেছিলেন।অয়নের বাবা রামপ্রসাদ ঘোষ ও মা রানু ঘোষ ছেলের এই সাফল্যে ভীষণ গর্বিত। তাদের আশা, অয়নের এই উদ্ভাবন আগামী দিনে কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে এবং বাংলার নাম আরও উজ্জ্বল করবে বিশ্বের দরবারে।