নিম কাঠের জগন্নাথ, পাথরের দুর্গা, চুঁচুড়ার পুজোয় নজরকাড়া বৈচিত্র্য
Facebook
Twitter
WhatsApp
Telegram
হুগলি: চুঁচুড়া কারবালা বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে এবছর ৬৯তম বর্ষে পদার্পণ করছে পুজো। এবারের বিশেষ আকর্ষণ, দীঘার জগন্নাথ ধামের মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। সাত মাস আগে থেকেই শুরু হয়েছে মণ্ডপ নির্মাণের কাজ।এখানে থাকছে পাথরের দুর্গা প্রতিমা। পাশাপাশি দু’মাস ধরে তৈরি হয়েছে নিম কাঠের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মণ্ডপে প্রবেশ করলেই দুর্গা প্রতিমার সঙ্গে দর্শনার্থীরা পাবেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার দর্শনও। পুজো কমিটির অন্যতম সদস্য ইন্দ্রজিৎ দত্ত জানিয়েছেন, এখান থেকে বারোমাস পূজিত হবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
এজন্য আলাদা একটি মন্দির গড়ে তোলার কাজও শুরু হবে। দীঘার মতোই এখানে চার প্রহরে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হবে। শুধু তাই নয়, মণ্ডপে এলে দীঘার জগন্নাথ মন্দিরের মতোই পেরা, গজা সহ নানা প্রসাদও পাওয়া যাবে দর্শনার্থীদের জন্য।