রিসাইকেল উপকরণে দুর্গা প্রতিমা, পরিবেশবান্ধব বার্তা শিল্পীর
Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজু বাগ দুর্গাপূজার আগে এক অভিনব নজির গড়লেন। সাধারণত মাটি, খড়, রঙ ও চটের মতো উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা। কিন্তু প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি গড়েছেন সম্পূর্ণ রিসাইকেল উপকরণে তৈরি এক অনন্য প্রতিমা। মাত্র দু’ফুট উচ্চতার এই প্রতিমা এবার পৌঁছবে হায়দ্রাবাদে। সমাজমাধ্যমে রাজুর কাজ দেখে হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলাই বরাত দেন এই প্রতিমার জন্য। গত দুই সপ্তাহ ধরে রাজু ও তার সহযোগীরা অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছেন এই বিশেষ শিল্পকর্ম।প্রতিমা তৈরিতে ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া নাট-বোল্ট, জিআই তার, কাঠ, মরচে ধরা পেরেক, লোহার ব্লেড, জালি সহ নানা অব্যবহৃত উপাদান। রাজুর সৃজনশীলতায় এইসব পরিত্যক্ত জঞ্জাল যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে।
দেবী দুর্গার মুখাবয়ব থেকে শুরু করে অসুর বধের ভঙ্গি— সবেতেই ফুটে উঠেছে তার শিল্পীসত্তা।তবে এটাই রাজুর প্রথম উদ্যোগ নয়। এর আগেও তিনি ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় আকারের দুর্গা ও সরস্বতী প্রতিমা বানিয়েছেন। স্থানীয় কয়েকজন যুবকও তাকে সহযোগিতা করছে, যারা পড়াশোনার পাশাপাশি এই কাজ থেকে হাতখরচ যোগাড় করছে। তারা জানিয়েছে, রাজুর কাছে কাজ শিখে ভবিষ্যতে সাবলম্বী হতে চায়। শিল্পী রাজু বাগের কথায়, “আবর্জনা বলে ফেলে দেওয়া জিনিসও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে শিল্প। এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে বার্তা দিতে চাই, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও পরিবেশবান্ধব শিল্প সৃষ্টি সম্ভব।