দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মাধাইপুর কোলিয়ারির দুর্গামণ্ডপ

Facebook
Twitter
WhatsApp
Telegram
লাউদোহা: পুজোর আবহ ঘনিয়ে আসতেই দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কোলিয়ারিতে শুরু হয়েছে জোর প্রস্তুতি। এবারের দুর্গাপুজোর মূল আকর্ষণ হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এক বিশাল মণ্ডপ।শ্রমিকদের উদ্যোগে প্রায় ৪৮ বছর আগে মাধাইপুর কোলিয়ারিতে শুরু হয়েছিল সর্বজনীন দুর্গাপুজো। সেই ধারাই আজও বজায় রয়েছে। এবার মণ্ডপশিল্পীরা তৈরি করছেন ১৫৫ বাই ৮০ ফুটের বিশাল কাঠামো, যা দেখতে অবিকল দীঘার জগন্নাথ মন্দিরের মতো। বাঁশ, বাটাম, থার্মোকল ও শোলা দিয়ে গড়ে উঠছে এই অনন্য শিল্পকর্ম। আয়োজকদের দাবি, মুখ্যমন্ত্রীর উদ্যোগে সম্প্রতি দীঘায় নির্মিত হয়েছে নতুন জগন্নাথ মন্দির। সেই মন্দির দেখতে ভিড় জমছে মানুষের। অনেকেরই সেখানে যাওয়া এখনো হয়ে ওঠেনি। তাঁদের জন্যই এবার মাধাইপুর কোলিয়ারির দুর্গামণ্ডপে আনা হচ্ছে সেই মন্দিরের ছায়া।চতুর্দশীর দিন মণ্ডপ উদ্বোধন করবেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি একাদশী পর্যন্ত চলবে বস্ত্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ-গানসহ নানা আয়োজন।আয়োজকদের আশা, জগন্নাথ মন্দিরের আদলের এই মণ্ডপ ঘিরেই এবারের পুজোয় উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়।
Facebook
Twitter
WhatsApp
Telegram