দুর্গা প্রতিমার মুখ চুরি !
Facebook
Twitter
WhatsApp
Telegram
আসানসোল: আসানসোলের মহিশীলা পালপাড়ায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। দুর্গা প্রতিমার মুখ ভেঙে চুরি করার অভিযোগে ধৃত হলেন এক ভিনরাজ্যের যুবক।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃৎশিল্পী বাপি পালের কারখানায় দুর্গা প্রতিমার দুটি মুখ ভেঙে নিয়ে যায় ওই যুবক। পরে সেই মুখ উদ্ধার হয় এলাকার অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে এবং মারধরও করে বলে অভিযোগ।মৃৎশিল্পী বাপি পালের দাবি, যে দুটি মুখ ভেঙে নিয়ে যাওয়া হয়েছে, সেই ছাঁচ অন্য কোনো মৃৎশিল্পীর কাছে নেই।
নতুন ছাঁচ তৈরি করার জন্যই এই কাজ করেছে অভিযুক্ত। উল্লেখযোগ্য, ওই দুটি প্রতিমার মধ্যে একটি আজকেই ডেলিভারি দেওয়ার কথা ছিল বরাত দেওয়া এক পূজা কমিটিকে। ফলে বিপাকে পড়েছেন কারিগর।ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। দুর্গাপুজো শুরুর আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই এমন ঘটনায় মৃৎশিল্পী মহল এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।