চিত্তরঞ্জনের রেল শহরে দুর্গাপুজোর চমক থিম–‘একটি গাছ, একটি প্রাণ’
Facebook
Twitter
WhatsApp
Telegram
আসানসোল: চিত্তরঞ্জন রেল শহরের ৬ নম্বর পল্লীতে এবারের দুর্গাপুজোতে থাকছে পরিবেশ-সচেতন এক অভিনব থিম। ৭৪তম বর্ষে পদার্পণ করা এই ঐতিহ্যবাহী পূজো আয়োজন এবার দর্শনার্থীদের সামনে তুলে ধরবে বিশেষ বার্তা— “একটি গাছ, একটি প্রাণ”।করোনা মহামারীর সময়ে অক্সিজেনের সংকট মানুষের মনে যে দাগ কেটেছিল, তা থেকেই অনুপ্রাণিত হয়ে এই থিম বেছে নিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের বার্তা স্পষ্ট প্রতিমা দর্শনের পাশাপাশি প্রতিটি মানুষ যেন অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করেন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপ সাজানো হচ্ছে যেন এক বিশাল সবুজ বনভূমি।
প্রায় ৬ থেকে ৮ হাজার গাছ-প্রস্তর ও ২১ প্রজাতির ফুল-ফল-পাতার প্রতিরূপ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। প্রতিমার চারপাশেও থাকবে এই সবুজ ছোঁয়া, যা দর্শনার্থীদের মনে দেবে প্রশান্তি ও অনুপ্রেরণা।১৯৫২ সাল থেকে শুরু হওয়া চিত্তরঞ্জনের এই পল্লী পূজো প্রতিবছরই হাজারো মানুষের ভিড় টানে। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, দুর্গাপুর ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও দর্শনার্থীরা আসেন। এবারে পরিবেশবান্ধব এই থিমের কারণে পূজো ঘিরে আগ্রহ আরও বেড়ে গিয়েছে। এই বছর চিত্তরঞ্জনের পূজো দর্শনে গেলে শুধু প্রতিমা নয়, সঙ্গে করে হয়তো ঘরে ফিরবেন একটি নতুন গাছ রোপণের প্রতিশ্রুতি নিয়েও।