'খাঁচাতে নয়, বাসাতে থাকুক পাখিরা'-ভাবনা উজ্জ্বল সংঘের

Facebook
Twitter
WhatsApp
Telegram
হুগলি : কেউটা উজ্জ্বল সংঘের এবারের বার্তা পাখি খাঁচাতে নয় , থাকুক নিজ বাসাতে। হুগলি জেলার শ্রীরামপুর , চুঁচুড়া ,ব্যান্ডেল,কেউটা ও জিরাটে বেশ কিছু পুজো মণ্ডপ যা সকলের নজর কাড়ে, তার মধ্যে অন্যতম হলো কেউটা উজ্জ্বল সংঘের দূর্গা পুজো, এবছর ৬৭ বছরে পদার্পণ করতে চলেছে, এবারে তাদের ভাবনা বেলা শেষে নিজের দেশে আপন নীড়ে । শিল্পীর ভাষায় পাখিকে আর খাঁচায় বন্দি না করে পাখিদের বাসা বানিয়ে দিলে খুব ভালো হয়।তাই এখানকার পুজো মন্ডপের মাধ্যমে সেটি তুলে ধরা হচ্ছে, কয়েক হাজার পাখি সহ পাখির বাসা দিয়ে তৈরি এই মন্ডপ।এছাড়া ব্যবহার করা হচ্ছে বাঁশ,কাঠ,প্লাই ,ফানেল,সুতো ,কাপড়,পাখির বাসা, টিন, ঝুড়ি সহ বিভিন্ন জিনিসপত্র । এই পুজো মণ্ডপ দিনরাত ধরে শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন। শিল্পী গৌতম সরকার বলেন আমাদের সকলকেই গাছ লাগাতে হবে, গাছ থাকলে শুধু পাখি নয় মানুষও বাঁচবে ।বর্তমানে যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তাতে পাখিদের থাকবার জায়গা এবং বাসার অভাব হচ্ছে , তিনি আরো বলেন যে প্রায় দুই থেকে তিন হাজার পাখি রয়েছে এখানে, সাথে সাথে বিভিন্ন ধরনের বাসা রয়েছে , যেগুলি পরবর্তী সময়ে প্রতিস্থাপিত করা হবে বিভিন্ন গাছে।”পরিবেশ বান্ধব মণ্ডপ গড়ে এলাকাবাসীর মনোরঞ্জন করতে চান তিনি।
Facebook
Twitter
WhatsApp
Telegram