দুর্ঘটনায় মৃত্যু র‍্যাপিডো চালকের !

Facebook
Twitter
WhatsApp
Telegram
দঃ ২৪ পরগনা : অফিস টাইমে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক রেপিডো চালক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলা যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে এক মহিলা যাত্রীকে নিয়ে রেপিডো করে বাটানগর থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন ওই চালক। মহেশতলার মোল্লার গেট খালপোলের কাছে পৌঁছাতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রেপিডোটি খালপোলের গার্ডওয়ালে ধাক্কা মারে। ধাক্কার জেরে চালক গাড়ি থেকে ছিটকে পড়ে যান রাস্তায়।ঠিক সেই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মালবাহী ট্রাক ওই চালককে পিষে দিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেপিডো চালকের। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। Motorcycle parked beside road with pedestrians and bicycles. অন্যদিকে, রেপিডোতে থাকা মহিলা যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত মহিলার নাম স্বাগতা চ্যাটার্জী। তাঁর বাড়ি বাটানগরের নুঙ্গি ধর্মতলায়। পেশায় তিনি একজন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা ট্রাফিক গার্ড ও জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাক ও তার চালকের খোঁজে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।মৃত চালকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Facebook
Twitter
WhatsApp
Telegram