রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
Facebook
Twitter
WhatsApp
Telegram
দঃ ২৪ পরগনা : কলকাতা ও শহরতলীর একাধিক এলাকায় রাতভর বৃষ্টিতে জল জমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল চত্বর, এমনকি রেল স্টেশন পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে।দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মদারাট গ্রাম পঞ্চায়েতে মাদারাট পপুলার একাডেমি স্কুলের সামনে প্রায় হাঁটু সমান জল জমে রয়েছে। ফলে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষও সমস্যায় পড়েছেন।
চারচাকা গাড়ি, অটো, টোটো, ভ্যান ও রিকশার চলাচল ব্যাহত হচ্ছে। সাইকেলও প্রায়শই পড়ে যাচ্ছে জলে। সামান্য বৃষ্টি হলেই এলাকাটি জলমগ্ন হয়ে যায়, অভিযোগ স্থানীয়দের।এদিকে বেশ কয়েকটি বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। পাশাপাশি বৃষ্টির কারণে শিয়ালদা শাখার ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ রেল যাত্রীদের।