কুড়মিদের রেলরোকো কর্মসূচী ঘিরে তৎপর প্রশাসন, কুস্তাউরে মক ড্রিল
Facebook
Twitter
WhatsApp
Telegram
https://www.youtube.com/watch?v=YqvTp7-4-kkপুরুলিয়া: আবারও রেলরোকো কর্মসূচী ঘোষণা করেছে কুড়মি সমাজ। রেলের সম্পত্তি রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই তৎপর রেল পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার সকালে পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে অনুষ্ঠিত হলো প্রাথমিক মক ড্রিল। উল্লেখ্য আদিবাসী কুড়মি সমাজ দীর্ঘদিন ধরে জাতিসত্তা আদায়ের দাবিতে আন্দোলন করে আসছে। এর আগে একাধিকবার পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পার্শ্ববর্তী জেলায় এবং ভিন রাজ্যেও রেলপথ অবরোধ করেছে কুড়মিরা। তার ফলে দেশের বিস্তীর্ণ অঞ্চলে রেল পরিষেবা ব্যাহত হয়ে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতীয় রেল, দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী।
আন্দোলনকারীদের অভিযোগ, বহুবার আন্দোলনের পরেও কেবল আশ্বাস মিলেছে, দাবি পূরণ হয়নি। সেই কারণে আবারও আগামী ২০ সেপ্টেম্বর রেলপথ অবরোধের ডাক দিয়েছে কুড়মি সমাজ। জানা গেছে, ছোটনাগপুরের বিস্তীর্ণ এলাকায় প্রায় ১০০টি জায়গায় অবরোধের পরিকল্পনা রয়েছে।দুর্গাপূজার আগে এবং বাইশে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় যাত্রী ও সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সেই লক্ষ্যেই সর্বতোভাবে প্রস্তুতি নিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ এবং রেল পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনও পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন থাকবে।