বলগোনা বাজার থেকে উদ্ধার ৪৭টি চুরি হওয়া গ্যাস সিলিন্ডার !

Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব বর্ধমান : গ্যাস সিলিন্ডার চুরি চক্রের তদন্তে বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। বলগোনা বাজারে দুটি দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হল ৪৭টি রান্নার গ্যাস সিলিন্ডার। পুলিশ সূত্রে জানা গেছে, ভাতাড়ের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার চুরির ঘটনার অভিযোগ জমা পড়ছিল বেশ কয়েকদিন ধরেই। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভাতার থানা। সিসিটিভি ফুটেজ এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এরুয়া এলাকা থেকে ভাগু শাহ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি চুরি হওয়া গ্যাস সিলিন্ডার। Police seize numerous gas cylinders at station. বুধবার তাকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে বিচারক পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন। হেফাজতে জিজ্ঞাসাবাদে ভাগু জানায়, চুরি হওয়া সিলিন্ডারগুলি বলগোনা বাজারের একটি গ্যাস মেরামতির দোকানে বিক্রি করা হয়েছিল। এরপরই পুলিশ বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকানে অভিযান চালায় এবং সেখান থেকে উদ্ধার হয় মোট ৪৭টি গ্যাস সিলিন্ডার। ঘটনায় দোকান মালিক মঙ্গল মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ গোটা চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।
Facebook
Twitter
WhatsApp
Telegram