রানীগঞ্জে ডাস্টবিনে মিলল ভোটার কার্ড !
Facebook
Twitter
WhatsApp
Telegram
রানীগঞ্জ : ডাস্টবিন থেকে উদ্ধার একাধিক ভোটার পরিচয়পত্র। আর সেই ঘটনাকে ঘিরেই তীব্র চাঞ্চল্য ছড়াল রানীগঞ্জে। গভীর রাতে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল প্রায় চল্লিশেরও বেশি ভোটার কার্ড। কীভাবে সেখানে এল এতগুলি গুরুত্বপূর্ণ নথি? নকল, বাতিল, নাকি বড় কোনও প্রশাসনিক গাফিলতি? প্রশ্নের মুখে ভোটার তথ্যের সুরক্ষা। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ শহরের চিনকোটি মোড় ও চুড়ি পট্টি সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে এলাকার কয়েকজন বাসিন্দা নামাজ ও অন্যান্য ধর্মীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার ধারের একটি ডাস্টবিনে তাঁদের নজরে আসে অসংখ্য কার্ড পড়ে থাকতে। কাছে গিয়ে দেখা যায়, সেগুলি সবই ভোটার পরিচয়পত্র। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রায় ৪০ থেকে ৪২টি ভোটার কার্ড সেখানে পড়েছিল। এর মধ্যে যেমন পুরনো কার্ড ছিল, তেমনই কয়েকটি নতুন ইস্যু করা কার্ডও ছিল বলে দাবি স্থানীয়দের। এত সংখ্যক গুরুত্বপূর্ণ নথি একসঙ্গে ডাস্টবিনে পড়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ও কৌতূহল তৈরি হয় এলাকায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে কয়েকজন স্থানীয় বাসিন্দার নামও রয়েছে। তবে যাঁদের নাম পাওয়া গেছে, তাঁরা জানিয়েছেন তাঁদের আসল ভোটার কার্ড তাঁদের কাছেই সুরক্ষিত রয়েছে। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। প্রশ্ন উঠছে—ডাস্টবিনে পড়ে থাকা এই কার্ডগুলি তাহলে কী? সেগুলি কি নকল? নাকি বাতিল হয়ে যাওয়া পুরনো কার্ড? অথবা কোনও প্রশাসনিক ত্রুটির ফল ? বর্তমানে রাজ্যজুড়ে এস আই আর প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা চলছে।
ভোটার তালিকা সংশোধন ও নথি যাচাইয়ের এই সময়ে এমন একটি ঘটনা ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ব্যক্তিগত তথ্য ও গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা কতটা সুরক্ষিত ? ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সমস্ত কার্ড সংগ্রহ করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, কার্ডগুলি কীভাবে সেখানে এল এবং কারা বা কোন উদ্দেশ্যে সেগুলি ফেলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে নির্বাচন দপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। বিরোধী শিবির প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলছে, অন্যদিকে শাসকদলের দাবি—পুরো বিষয়টি খতিয়ে দেখা হোক, অযথা বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। তবে সাধারণ মানুষের একটাই দাবি—ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক। ডাস্টবিনে পড়ে থাকা ভোটার পরিচয়পত্র—এ যেন শুধু একটি ঘটনা নয়, বরং ভোটার তথ্য সুরক্ষা নিয়ে বড় প্রশ্নচিহ্ন। এই কার্ডগুলির উৎস কী, সেগুলি আসল না নকল, আর কারা বা কেন সেগুলি ফেলে গেল—তার উত্তর মিললেই কাটবে ধোঁয়াশা। আপাতত নজর তদন্তের অগ্রগতির দিকে।