পানাগড়ে অগ্রগামী ক্রিকেট লীগের জাঁকজমকপূর্ণ সূচনা
Facebook
Twitter
WhatsApp
Telegram
কাঁকসা : চরম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হল পানাগড় অগ্রগামী ক্রিকেট লীগ। এই বছরই প্রথমবারের মতো যাত্রা শুরু করল এই প্রতিযোগিতা। উদ্যোক্তাদের মতে, যুব সমাজকে আরও বেশি করে খেলাধুলার সঙ্গে যুক্ত করা এবং মাঠমুখী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আইপিএলের আদলে আয়োজিত এই ক্রিকেট লিগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক দেবদাস বক্সী, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জয়জিৎ মণ্ডল-সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্টজন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি পার্থ দেশমুখ এবং সম্পাদক শ্যামসুন্দর সিং।
ক্লাব সম্পাদক শ্যামসুন্দর সিং জানান, ক্রিকেট যুব সমাজের মধ্যে অত্যন্ত জনপ্রিয় খেলা। সেই কারণেই আইপিএলের ধাঁচে প্রথম বছরেই এই লিগ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১২টি দল নিয়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। খেলোয়াড়দের নিলাম পর্বের মাধ্যমে দল গঠন করা হয়, যা এই লিগকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতিযোগিতায় জয়ী দল পাবে ৮০ হাজার টাকা নগদ পুরস্কার ও ট্রফি। রানার্স-আপ দলকে দেওয়া হবে ৬০ হাজার টাকা নগদ ও ট্রফি। পাশাপাশি ‘ম্যান অফ দ্য সিরিজ’ পুরস্কার হিসেবে থাকছে একটি স্কুটি এবং ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর জন্য থাকছে সোনার মেডেল।এই আকর্ষণীয় আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই পানাগড় ও আশপাশের এলাকায় ক্রিকেটপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।