নিজেরই ডাম্পারে পিষ্ট হয়ে মৃত্যু চালকের, কাঁকসায় মর্মান্তিক দুর্ঘটনা
Facebook
Twitter
WhatsApp
Telegram
কাঁকসা: এক চরম মর্মান্তিক দুর্ঘটনায় নিজের চালিত ডাম্পারের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হলো চালক তথা মালিক বিশ্বজিৎ মন্ডলের। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাঁকসার শিবপুরের কাছে। মৃত বিশ্বজিৎ মন্ডলের বয়স আনুমানিক ৩৬ বছর, বাড়ি কাঁকসার কাজলাডিহি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ মন্ডল ও তরুণ দত্ত যৌথ মালিকানা ভিত্তিতে একটি ডাম্পার পরিচালনা করতেন। বিশ্বকর্মা পূজার প্রস্তুতির অংশ হিসেবে সোমবার সকালে ডাম্পারটিকে পরিষ্কার করার জন্য অজয় নদীর তীরে নিয়ে যান বিশ্বজিৎ। সেখানেই গাড়ি ধুয়ে নেওয়ার পর, খালাসিকে নির্দেশ দেন ডাম্পারটি চালিয়ে কৃষ্ণপুর নিয়ে যেতে। নিজে সামনে একটি মোটরসাইকেলে চড়ে রওনা দেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শিবপুরের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। তাতেই রাস্তায় ছিটকে পড়েন বিশ্বজিৎ। তার ঠিক পরেই ডাম্পারটি তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং দেহ ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায়। ডাম্পারটি আটক করা হলেও, দুর্ঘটনার পর খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে। বর্তমানে পুলিশ খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনায় শোকাহত। পাশাপাশি প্রশ্ন উঠেছে, কীভাবে এমন গাফিলতি ঘটল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে গ্রামবাসীদের তরফেও।