পানাগড়ে বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ !
Facebook
Twitter
WhatsApp
Telegram
কাঁকসা: ঘরের ভেতর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । ঘটনা কাঁকসার পানাগর রেলপারের।শুক্রবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসে।মৃত ব্যক্তির নাম মানিক পাল। বয়স ৫৫ বছর। তিনি একাই বসবাস করতেন বলে জানা গেছে। এদিন সকালে এলাকা জুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।কাঁকসা থানার পুলিশ এসে জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজা খোলে।
এরপর ঘরে ঢুকে দেখা যায়, বারান্দায় মানিকবাবুর নিথর দেহ পড়ে রয়েছে। অনুমান করা হচ্ছে, প্রায় তিন থেকে চার দিন আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের অধিকাংশ অংশে ইতিমধ্যেই পচন ধরেছে।দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।