কাঁকসায় গবাদি পশুর মৃত্যুর কারণ খুঁজতে বিশেষজ্ঞ দল

Facebook
Twitter
WhatsApp
Telegram
কাঁকসা: একের পর এক গবাদি পশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জ এলাকায়। স্থানীয়দের দাবি, এ পর্যন্ত ১৪টি গরুর মৃত্যু হয়েছে। তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১০।প্রাণিসম্পদ দপ্তরের প্রাথমিক অনুমান, ব্ল্যাক কোয়ার্টার নামক ব্যাকটেরিয়াজনিত রোগেই গরুগুলির মৃত্যু হচ্ছে। হঠাৎ জ্বর, পেশীতে ফোলা—বিশেষ করে বাছুরদের ক্ষেত্রে—তারপরই দ্রুত মৃত্যু ঘটে বলে জানা গেছে।ঘটনার খবর পাওয়া মাত্র বুধবারই একটি বিশেষ টিম পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। ইতিমধ্যেই প্রায় ২০০ গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলকাতা থেকেও প্রাণিসম্পদ দপ্তরের বিশেষজ্ঞ দল এসে রক্তের নমুনা সংগ্রহ করেছেন। পার্শ্ববর্তী গ্রামগুলিতেও আগামী কয়েক দিন টিকাকরণ চলবে।প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি ডিরেক্টর অনির্বাণ ঘোষ জানান, নতুন করে মৃত্যু ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিশেষ ক্যাম্প চলছে।পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার বলেন, এই খবর মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে পৌঁছাতেই তিনি বিশেষ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। রাজ্য থেকেও টিম এসে কাজ করছে।
Facebook
Twitter
WhatsApp
Telegram