বৃষ্টির মধ্যে জাতীয় সড়কে উল্টে গেল চারচাকা গাড়ি !
Facebook
Twitter
WhatsApp
Telegram
রাজবাঁধ: মুষলধারে বৃষ্টির মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটল সোমবার সকালে। কাঁকসার রাজবাঁধে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে গেল একটি চার চাকার গাড়ি। দুর্ঘটনায় আহত হন গাড়ির এক আরোহী।পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি দুর্গাপুর থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল। পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক ১৯-এর উপর উল্টে যায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে যায় কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ভিডিও দেখতে ক্লিক করুন : https://youtube.com/live/TgcbgoOk3N8?feature=share
Facebook
Twitter
WhatsApp
Telegram
