সোঁয়াই গ্রামের পাঁচ পুতুল মনসা মন্দিরের পূজোয় মহা উৎসব

Facebook
Twitter
WhatsApp
Telegram
বুদবুদ: বুদবুদের সোঁয়াই গ্রাম এবারও সাক্ষী থাকলো এক অনন্য সামাজিক ও ধর্মীয় মিলনক্ষণের। ৩০৭ বছরে পদার্পণ করলো ঐতিহ্যবাহী পাঁচ পুতুল মনসা মন্দিরের বাৎসরিক পূজো। দেবী মনসা এখানে সপরিবারে পুজিত হন। প্রতিবছরের মতো এ বছরও মহা ধুমধামে পূজো অনুষ্ঠিত হয়।দুই দিনব্যাপী এই উৎসবে ভক্তদের ভিড় জমে মন্দির প্রাঙ্গণে। মঙ্গলকামনা, নৃত্য-গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে সমগ্র গ্রামবাসী। পূজো উপলক্ষে শুধু আনন্দই নয়, সমাজসেবামূলক কাজেও নজির গড়লেন পূজো কমিটির সদস্যরা। কয়েক মাস আগে রক্তদান শিবির আয়োজনের পর, শুক্রবার দুর্গাপুজোর আগে ২০০ জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সঙ্গে যোগ দিয়েছিলেন বুদবুদ থানার এক পুলিশ আধিকারিকও। গ্রামবাসীদের কথায়, এই পূজো শুধু একটি ধর্মীয় আচার নয়—এ যেন পরিবারের মিলনমেলা। দূরদূরান্ত থেকে আত্মীয়-স্বজন বাড়ি ফিরে আসেন, সকলে একসাথে মেতে ওঠেন এই পূজোয়।গ্রামবাসীরা দৃঢ় বিশ্বাস নিয়ে বলেন, দেবী মা মনসার কৃপাদৃষ্টি বর্ষিত হওয়াতেই তাদের গ্রামে কোনো অঘটন ঘটেনি। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজো তাদের জীবনের আশা, ভরসা আর মিলনের প্রতীক হয়ে আছে। এই পূজো আজ শুধু সোয়াই গ্রামের নয়, সমগ্র অঞ্চলের মানুষের কাছে এক অমলিন ঐতিহ্য আর ভরসার প্রতীক।
Facebook
Twitter
WhatsApp
Telegram