একাধিক দাবিতে ASP-তে বিক্ষোভ !
Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর: শুক্রবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত দুর্গাপুরে মিশ্র ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে যৌথ বিক্ষোভ কর্মসূচি পালন করল এএসডব্লিউইউ এবং আইএনটিইউসি। পরে নির্বাহী অধিকর্তার মাধ্যমে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার (সেল) চেয়ারম্যানের কাছে ১৫ দফা দাবিপত্র পাঠানো হয়।শনিবার দিল্লিতে জাতীয় যৌথ কমিটির বৈঠকের আগে, স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের দীর্ঘদিনের একাধিক দাবি সামনে আনা হয় এই কর্মসূচিতে। মূল দাবিগুলির মধ্যে রয়েছে, স্থায়ী শ্রমিকদের ৩৯ মাসের বকেয়া এরিয়া প্রদান, দুর্গাপুজোর বোনাস ৪০ হাজার ৫০০ টাকা, কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণ,অস্থায়ী শ্রমিকদের ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা,সম্পূর্ণ মহার্ঘ ভাতা (ভিডিএ),দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সার্কুলার অনুযায়ী বেতন প্রদান, এবং ৩৬ দিনের ছুটি নিশ্চিতকরণ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এএসডব্লিউইউ-র কার্যকরী সভাপতি মনিলাল সিনহা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দত্ত, সহ-সভাপতি জয়ব্রতা মজুমদার, সম্পাদক সঞ্জয় তামাং, রামনারায়ণ সাহা, পথদূত দে, বিপ্লব মুখার্জী, রবিশঙ্কর দাস উপস্থিত ছিলেন।আইএনটিইউসি-র তরফে উপস্থিত ছিলেন সহ-সভাপতি স্বপন কুণ্ডু, সাধারণ সম্পাদক লক্ষণ রায়, সম্পাদক অজয় বাগদি, কানায়া বসাক, সাংগঠনিক সম্পাদক জিৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ শিবনাথ ধীবর, বাবলু বদ্যকার, উজ্জ্বল রুইদাস-সহ অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ শেষে দুটি সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান এএসডব্লিউইউ-র সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দত্ত।