বেনাচিতিতে ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার !
Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর: বেনাচিতি এলাকায় ভাড়া বাড়ি থেকে এক স্বর্ণকারিগরের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম দীনেশ মোদক । বয়স ২০ বছর। বাড়ি বাঁকুড়ার ছাতনা থানার কমলপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাচিতি দুর্গা মন্দিরের কাছে একটি সোনার দোকানে কাজ শিখছিলেন দীনেশ। বৃহস্পতিবার শরীর খারাপ লাগায় কাজ থেকে তাড়াতাড়ি ভাড়া বাড়িতে চলে যান তিনি। পরে রাতে এক সহকর্মী সেখানে গিয়ে দেখেন, ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দীনেশের দেহ। ঘটনা জানাজানি হতে এলাকায় হইচই পড়ে যায়।
খবর পেয়ে দুর্গাপুর থানার এ-জোন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সহকর্মী সুশান্ত মোদক জানান, “শরীর খারাপ লাগছে বলে দীনেশ বাড়ি গিয়েছিল। পরে এসে আমরা দেখি সে ঝুলছে। আসল কারণ এখনো বোঝা যাচ্ছে না।রহস্যঘেরা এই মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ।