প্রাচীন মুদ্রার ফাঁদে প্রতারণা, পুলিশের জালে ২ !

Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর: মাটির তলা থেকে ‘প্রাচীন মুদ্রা’ পাওয়ার গল্পে চমক দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল এক প্রতারণা চক্র। শেষমেশ অন্ডাল থানার পুলিশের জালে ধরা পড়ল বীরভূমের বাসিন্দা দুই অভিযুক্ত। ধৃতদের নাম মীর আমিরুল ও শেখ আসাদুল্লাহ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে সিউড়িতে ভুয়ো প্রাচীন মুদ্রা দেখিয়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকার প্রতারণা করে তারা। এরপর একই কায়দায় দুর্গাপুরের উখড়া এলাকার এক ব্যক্তির কাছ থেকেও টাকা হাতানোর চেষ্টা চালায়। অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে বুধবার রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, মাটির তলা থেকে পাওয়া বলে দাবি করা মুদ্রাগুলি আসলে নকল। এই ভুয়ো মুদ্রাকেই আসল বলে চালিয়ে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল প্রতারণা চক্রটি।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক নকল মুদ্রা এবং প্রতারণার সঙ্গে যুক্ত প্রমাণ। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ।
Facebook
Twitter
WhatsApp
Telegram