দুর্গাপুরে শেষ মুহূর্তে বাতিল বিজেপির সভা,শুরু তরজা

Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর : বিজেপির সভা ঘিরে প্রস্তুতি ছিল তুঙ্গে। পাড়ায় পাড়ায় চলছিল প্রচার, সোশ্যাল মিডিয়াতেও ঊর্ধ্ব গগনে ছিল ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-তে যোগদানের আহ্বান। কিন্তু শেষ মুহূর্তে দুর্গাপুরের ধান্ডাবাগ বাগানপাড়ায় বিজেপির ঘোষিত ‘পরিবর্তন সংকল্প সভা’ বাতিল হওয়ায় ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জানা গিয়েছে, দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগানপাড়ায় আগামী ১৩ জানুয়ারি এই সভা হওয়ার কথা ছিল। মাঠের চারপাশে ইতিমধ্যেই বাঁধা হয়েছিল দলীয় পতাকা, গেরুয়া কাপড়ে ঘেরা হয়েছিল সভাস্থল। মাঠ সাজানোর কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি সূত্রে জানা যায়, এই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।তবে দলীয় সূত্রের দাবি, ১২ ও ১৩ জানুয়ারি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য দিল্লি সফরে থাকবেন। সেই কারণে তিনি সভায় উপস্থিত থাকতে পারবেন না। এই কারণেই আপাতত সভা স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সময়ে নতুন করে এই কর্মসূচি করা হবে বলে জানানো হয়েছে। Political rally setup with party flags and posters. অন্যদিকে, সভা বাতিলকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশীল চ্যাটার্জি বলেন, “বিজেপি বুঝে গিয়েছে তাদের সভায় লোক হবে না। সেই কারণেই শেষ পর্যন্ত আমাদের দলীয় পতাকা ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল। আর শেষ মুহূর্তে কর্মসূচিও বাতিল করতে বাধ্য হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছেছে যে, কে কোন দিকে যাবে নিজেরাই বুঝে উঠতে পারছে না। এই সভা বাতিল তারই প্রতিফলন।”সব মিলিয়ে, পরিবর্তন সংকল্প সভা বাতিল হওয়াকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনীতিতে ফের উত্তাপ ছড়াল।
Facebook
Twitter
WhatsApp
Telegram