কংগ্রেসের অভিনব উদ্যোগ, শুরু 'মুখপাত্র সন্ধান'
Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর: ভারতীয় জাতীয় কংগ্রেস নতুন প্রজন্মের মুখপাত্র খুঁজে বের করতে শুরু করেছে অভিনব কর্মসূচি— “মুখপাত্র সন্ধান”। দলের আদর্শ ও নীতির ভিত্তিতে উপযুক্ত মুখপাত্র বাছাইয়ের লক্ষ্যে রাজ্যের পাঁচ জোনে চলছে সাক্ষাৎকারভিত্তিক এই মনোনয়ন প্রক্রিয়া।বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুর্গাপুরের পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কার্যালয়ে শুরু হয়েছে জোন–৩-এর বাছাই পর্ব। এই পর্বে অংশ নিচ্ছেন পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার প্রতিযোগীরা। দিল্লির AICC নেতৃত্ব এবং কলকাতার প্রদেশ কংগ্রেস নেতারা সরাসরি উপস্থিত থেকে প্রতিযোগীদের সাক্ষাৎকার নিচ্ছেন।
এখান থেকে নির্বাচিত প্রার্থীরাই কলকাতায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে যোগ দেবেন। সেখানেই যোগ্যতার ভিত্তিতে বেছে নেওয়া হবে দলের পরবর্তী প্রজন্মের মুখপাত্র।জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “রাহুল গান্ধীর নেতৃত্বে মুখপাত্র সন্ধান কর্মসূচি শুরু হয়েছে। শুধু কলকাতা থেকে মুখপাত্র নেওয়া হবে বা নেতার ছেলে নেতা হবে এই ধারণা ভাঙার জন্যই জেলায় জেলায় এই কর্মসূচি চলছে।