সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন অগ্নিমিত্রার
Facebook
Twitter
WhatsApp
Telegram
আসানসোল : প্রতিবছরের মতো এবছরও ছট উৎসব উপলক্ষে আসানসোলের বার্নপুরে দামোদর নদের ছট ঘাটে পূণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। ভগবান সূর্যের আরাধনায় অংশ নিতে ভোর থেকেই নদীর ঘাটে হাজির হন হাজার হাজার ছটব্রতী। উৎসবের উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা শিল্পাঞ্চল। এদিন ভোরে ছটব্রতীদের সঙ্গে ছটপুজোয় অংশ নেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বার্নপুরের দামোদর ঘাটে পৌঁছে তিনিও সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন। পূণ্যার্থীদের মধ্যে মিশে পূজার সমস্ত আচার-অনুষ্ঠান মেনে অংশ নেন তিনি।
ছট উৎসবে মূলত হিন্দিভাষী সম্প্রদায়ের বিপুল জনসমাগম দেখা গেলেও, এলাকার অন্যান্য ভাষাভাষী মানুষও পূর্ণ উদ্যমে এই পবিত্র উৎসবে অংশগ্রহণ করেন। ছট ব্রতীদেরদের সঙ্গে একই স্রোতে মিশে সূর্যদেবের আরাধনা করলেন অগ্নিমিত্রা পাল—এই দৃশ্য ছিল দিনটির অন্যতম আকর্ষণ। সূর্যোদয়ের সময় নদীর জলে দাঁড়িয়ে অর্ঘ্য নিবেদন করেন তিনি।
ছটপুজো মূলত বিহার ও উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী উৎসব হলেও, এখন বাংলাতেও সমান শ্রদ্ধা ও আনন্দে পালিত হচ্ছে এই সূর্যোপাসনার মহোৎসব।