কাজ হারানোর ভয়ে চরম উদ্বেগে ১২ জন নিরাপত্তাকর্মী !!
Facebook
Twitter
WhatsApp
Telegram
আসানসোল: গত পাঁচমাস যাবৎ বেতন পাননি ১২ জন নিরাপত্তারক্ষী। জমা দেওয়া হয়নি প্রভিডেন্ড ফান্ড ও ইএসআইয়ের টাকাও। এমন এক দুঃসহ অবস্থা চলার মধ্যেই আবার নতুন করে এক ঘোর দুশ্চিন্তা গ্রাস করেছে হাসপাতালে গত এক বছর ধরে নিরাপত্তার কাজে নিযুক্ত থাকা ওই ১২ জন নিরাপত্তা কর্মীকে। তাঁদের আশঙ্কা সম্ভবত নতুন টেণ্ডার হলে তাঁদের সকলকেই কর্মচ্যুত করা হতে পারে। শনিবার রেল শহর চিত্তরঞ্জনের কেজি হাসপাতালে কর্মরত ১২ জন নিরাপত্তা কর্মী তাঁদের গভীর আশঙ্কার কথা তুলে ধরেন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে।
তাঁরা বলেন, কলকাতার ‘নোবেল সিকিউরিটি সার্ভিস’ নামে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে তাঁদের নিয়োগ করা হয়েছিল। শোনা যাচ্ছে, পুরোনো ওই সংস্থা এবারের টেণ্ডারে আর কাজ পায়নি। নতুন একটি সংস্থা এই হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব পেয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা। তবে যে সংস্থা নতুন টেণ্ডার পেয়েছেন,তাঁদের পক্ষ থেকে আদৌ এই ১২ জন কর্মীকে কাজে বহাল রাখা হবে কিনা তা নিয়ে ঘোর সংশয়ে রয়েছেন ওই নিরাপত্তা কর্মীরা। তাঁরা বলেন, গত পাঁচ মাস ধরে তাঁরা বেতন ও অন্যান্য ভাতা কিছুই পাননি। তা সত্বেও তাঁরা কাজ চালিয়ে গেছেন। এ বিষয়ে তাঁদের প্রধান নিয়োগকর্তা ভারতীয় রেলের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন কাজ হারানোর ভয়ে শঙ্কিত প্রান্তিক মানুষগুলো।