উৎসবের মরশুমে ডিভিসির জল ছাড়ায় উদ্বেগ

Facebook
Twitter
WhatsApp
Telegram
আসানসোল: উৎসবের মরশুমেই ফের শুরু হল ডিভিসির জলছাড়া। বৃহস্পতিবার সকাল থেকে একযোগে মাইথন ও পাঞ্চেত জলাধার মিলিয়ে প্রায় ৪১ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।ডিভিসি সূত্রে খবর, মাইথন জলাধার থেকে ১৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ডে নিম্নচাপজনিত বৃষ্টির কারণে জলাধারগুলিতে দ্রুত জলস্তর বৃদ্ধি পাওয়াতেই এই সিদ্ধান্ত। তবে আবহাওয়ার উন্নতি হলে জলছাড়া ধীরে ধীরে কমানো হবে বলে জানিয়েছে ডিভিসি।এদিকে হঠাৎ এই বিপুল জলছাড়ায় চিন্তায় পড়েছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ। আশঙ্কা তৈরি হয়েছে প্লাবনের। বিশেষত নিম্নাঞ্চল ও ফসলের ক্ষতির সম্ভাবনা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের মধ্যে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন।
Facebook
Twitter
WhatsApp
Telegram