৬৩ লক্ষ টাকার রাস্তার শিলান্যাস বিধায়ক নরেনের
Facebook
Twitter
WhatsApp
Telegram
লাউদোহা : দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে পাকা রাস্তার স্বাদ পেতে চলেছেন পাটশাওড়া ও আশপাশের এলাকার বাসিন্দারা। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েত এলাকায় বনশোল মোড় থেকে পাটশাওড়া পর্যন্ত আড়াই কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস হল সোমবার। শিলান্যাস করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের অন্তর্গত পাটশাওড়া গ্রাম সাম্প্রতিক বছরগুলিতে দ্রুত বসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। বহুতল আবাসনের সংখ্যা বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনে স্থানীয়দের নিয়মিত দুর্গাপুর শহরে যাতায়াত করতে হয়। কিন্তু এতদিন সেই যাতায়াত করতে হতো বেহাল কাঁচা রাস্তার উপর দিয়ে, যা বর্ষায় আরও দুর্বিষহ হয়ে উঠত।
উল্লেখ্য, প্রায় এক দশক আগে তৎকালীন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় তাঁর সংসদ কোটা থেকে প্রায় ৯ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন ঢালাই রাস্তা নির্মাণের জন্য। রাস্তার পাশে বোর্ড লাগানো হলেও বাস্তবে সেই রাস্তা আর নির্মিত হয়নি। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে পথশ্রী প্রকল্পে এই গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হল। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, আড়াই কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণে বরাদ্দ করা হয়েছে ৬৩ লক্ষ টাকা। এদিনের অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দারা জানান, পাকা রাস্তা হলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হবে এবং দৈনন্দিন যাতায়াত সহজ হবে। বিধায়ক নরেন্দ্রনাথ বলেন, এই রাস্তা পাকা করার দাবি দীর্ঘদিনের ছিল। পথশ্রী প্রকল্পে কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের সেই দাবি অবশেষে পূরণ হল।