ভোটার তালিকা থেকে বাদ খোদ প্রাক্তন 'সেনাকর্মী'র নাম !! চাঞ্চল্য নন্দীগ্রামে !
Facebook
Twitter
WhatsApp
Telegram
পূর্ব মেদিনীপুর : যাঁরা বুকের রক্ত দিয়ে দেশের নিরাপত্তা রক্ষার ভার গ্রহন করেছেন, যাঁদের বিনিদ্র রজনী যাপনের জন্য দেশবাসী নিশ্চিন্তে নিদ্রা যান, ভারতীয় সেনাবাহিনীর সেই আত্মত্যাগী দুই প্রাক্তন সেনা জওয়ানের নাম এসআইআর এর তালিকায় তোলা হল না! তাঁদের আবার নতুন করে প্রমাণ করতে হবে তাঁরা ভারতীয়! দেশের অন্য কোথাও নয় যিনি এসআইআর- এর দাবি নিয়ে দীর্ঘদিন ধরে গলা ফাটিয়েছেন, সেই শুভেন্দু অধিকারী যে বুথে ভোট দেন, সেই একই বুথের দুই ভোটারকে অবৈধ ব’লে চিহ্নিত করা হয়েছে নির্বাচন কমিশনের চক্রান্তে।তাঁরা শুধু ভারতীয় এমনই নন, প্রাক্তন সেনা কর্মীও ! তাঁদেরও প্রমাণ করতে হচ্ছে তাঁরা ভারতীয়! শুভেন্দু অধিকারীর নিজের বুথেই এসআইআর-এর গেরোয় নাজেহাল নন্দীগ্রামের দুই সেনাকর্মী সহ চার ব্যক্তি। পরিবারের সবার ভোটার তালিকায় নাম উঠেছে। কিন্তু পরিবারের প্রধানদেরই নাম ওঠেনি! শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম। তাঁরই নির্বাচনী বুথ নন্দনায়েকবার ৭৯ নম্বর বুথে ৭১১-জন ভোটারের মধ্যে ১১ জনের নাম বাদ গেছে। এই ১১ জনের মধ্যে কেউ মৃত বা কেউ ভোটার তালিকায় নাম তোলেননি।বাকি ৭০০ জনের মধ্যে ৪ জনকে আবার শুনানী বা হেয়ারিং- এর জন্য ডাকা হয়েছে। বিএলও-র সূত্রে জানা গেছে, এই চারজনের সঙ্গে তাঁদের বাবা বা পরিবারের লিঙ্ক পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ২০০২ সালে এঁদের কারোরই বাবার নাম নেই।অথচ যাঁদের নাম ওঠেনি তাঁদের ছেলেমেয়ে দের নাম ভোটার তালিকায় উঠে গেছে। প্রদীপ জানা এবং প্রদীপ প্রধান দু’জনই প্রাক্তন সেনা কর্মী। প্রাক্তন ওই দুই সেনাকর্মীকে শুনানীর জন্য ডাকা হয়েছে। তাঁরা ভারতীয় কিনা প্রমাণ করতে পারলেই ভোটার তালিকায় নাম উঠবে!

Facebook
Twitter
WhatsApp
Telegram
