BLO নয়, স্বামীই বিলি করছেন SIR ফর্ম !

Facebook
Twitter
WhatsApp
Telegram
পঃ মেদিনীপুর : পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের সাঁকোয়া অঞ্চলে এসআইআর ফর্ম বিলিতে বেনিয়ামের অভিযোগ ঘিরে চাঞ্চল্য! অভিযোগ উঠেছে, সরকারি দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসার নিজে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি না করে, সেই দায়িত্ব দিয়েছেন নিজের স্বামীকে ! People checking documents at a small shop. অভিযোগের কেন্দ্রবিন্দু তেঁতুলমুড়ি রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের ১৩২ নং বুথের বিএলও কবিতা রাউত দে। বিজেপির দাবি, কবিতা দেবীর স্বামী স্বপন দে, স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুভাষ দে’কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিটি ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেওয়ার দায়িত্ব একমাত্র সংশ্লিষ্ট বিএলওর।ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, “আমরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন যেন দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়।”অন্যদিকে, অভিযুক্ত বিএলও কবিতা রাউত দে জানিয়েছেন, “এত বাড়ি বাড়ি ঘুরে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমার স্বামীই কাজটা করছে।
Facebook
Twitter
WhatsApp
Telegram