SIR-র নামে সাধারণ মানুষকে হয়রানি ! প্রতিবাদে পথে তৃণমূল !!

Facebook
Twitter
WhatsApp
Telegram
বাঁকুড়া : নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি যেভাবে নোংরা রাজনীতির খেলায় নেমেছে তা কোনোভাবেই বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস।সেই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমেছো তৃণমূল। বিজেপির সেই সর্বনাশা চক্রান্তকে যে কোন মূল্যে প্রতিহত করবে রাজ্যের শাসক দল। সোমবার বাঁকুড়ার মহকুমা শাসকের দপ্তরের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। বাঁকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হন দলীয় নেতাকর্মীরা। শিবাজী বাবু বলেন, যারা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম এ রাজ্যে বাস করছেন সেইসব পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম পূরণ করেছে বিজেপি। এর আগে তালডাংরায় দশ হাজার সাত নম্বর ফর্ম নিয়ে যাওয়ার সময় তারা হাতেনাতে ধরা পড়েছিল। Group of people gathered outdoors on a sunny day. একইভাবে সারড়াকোনেও একই ঘটনা ঘটিয়েছে বিজেপি। শিবাজী বাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, বিহারের মডেলে এখানেও একইভাবে এসআইআর করাতে চেয়েছিল বিজেপি। কিন্তু তৃণমূল কর্মীরা রাস্তায় আছেন। তাঁদের চোখ এড়িয়ে একজন বৈধ ভোটারকেও ভোটার তালিকা থেকে বাদ দিতে দেওয়া হবে না। তিনি বলেন, সারা রাজ্য জুড়েই তৃণমূল কর্মীরা পথে আছেন। সাত ও আট নম্বর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ ই জানুয়ারি। কিন্তু তারপর শুধুমাত্র বিজেপিকে সুবিধা করে দিতেই আবারও তাদের অতিরিক্ত চারদিন সময় বরাদ্দ করা হয় নির্বাচন কমিশনের তরফে।বিজেপি যাতে ৭ নম্বর ফর্ম জমা করার মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দিতে পারে। শিবাজী বাবুর হুঁশিয়ারি, এত সহজে বিজেপি পার পেয়ে যাবে এটা কখনোই ভাববেন না। একই সঙ্গে তিনি বলেন, যেভাবে শুনানির নামে এ রাজ্যে চরম বুলডোজার চালিয়েছে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধেও তাঁদের লড়াই সংগ্রাম চলবে। বহু বৃদ্ধ, অশক্ত এমনকি অসুস্থ ভোটারদেরও শুনানি কেন্দ্রে জোর করে ডেকে তাদের হেনস্থা করা হয়েছে। সাধারণ মানুষ কখনোই বিজেপির এই চক্রান্তকে ক্ষমা করবে না বলে হুঁশিয়ার দেন শিবাজী বাবু। তিনি বলেন, আগামী নির্বাচনে মহাশূন্যে বিলীন হয়ে যাবে বিজেপি। কারণ বিজেপির এত অত্যাচার আর সহ্য করতে পারছেন না মানুষ।
Facebook
Twitter
WhatsApp
Telegram