বিষ্ণুপুর-জয়রামবাটি রাস্তার ধারে উদ্ধার মৃত চিতাবাঘের দেহ !
Facebook
Twitter
WhatsApp
Telegram
বাঁকুড়া : বৃহস্পতিবার গভীর রাতে বিষ্ণুপুর–জয়রামবাটি রোডের ধারে পচাডহরা গ্রামের কাছে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ। ঘটনাস্থল পড়ে পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের অন্তর্গত এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে রাস্তার পাশে পড়ে থাকা বাঘটিকে দেখে বন দফতরে খবর দেন। খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা ও মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় রেঞ্জ অফিসে।বন দফতরের প্রাথমিক অনুমান, কোনও ছোট গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে।
কারণ রাস্তার ধারেই জঙ্গল থাকায় রাতের অন্ধকারে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা। শুক্রবার ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। চিতাবাঘের দেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বন দফতর ইতিমধ্যেই আশেপাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছে, যাতে বোঝা যায় এলাকায় আরও চিতাবাঘ আছে কি না। কর্মকর্তারা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন। বন দফতর সূত্রে খবর, এই অঞ্চলে আগে চিতাবাঘের অস্তিত্বের তথ্য ছিল না, তাই ঘটনাটি তাদের কাছেও বিস্ময়কর।