দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৩০ !

Facebook
Twitter
WhatsApp
Telegram
বাঁকুড়া: বেলিয়াতোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুটি যাত্রীবাহী বেসরকারি বাসের অন্তত ৩০ জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া–দুর্গাপুর রাজ্য সড়কের বনগ্রাম এলাকায়। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে দুর্গাপুরগামী একটি বাস এবং তারকেশ্বরগামী অপর একটি বাস দুই দিক থেকেই অতিরিক্ত গতিতে আসছিল। বনগ্রামের কাছে হঠাৎই মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই রাস্তা থেকে ছিটকে নয়ানজুলিতে গিয়ে পড়ে।খবর পেয়ে স্থানীয়রা ও বেলিয়াতোড় থানার পুলিশ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে আহতদের হাসপাতালে পাঠান। যাত্রীদের অভিযোগ, দুটি বাসের বেপরোয়া গতির কারণেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
Facebook
Twitter
WhatsApp
Telegram