দীপাবলি ও ছটের আগে বাঁকুড়া স্টেশনে কড়া নজরদারি GRP-RPF এর
Facebook
Twitter
WhatsApp
Telegram
বাঁকুড়া : দীপাবলি ও ছট উৎসবের আগে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার সকালে বাঁকুড়া রেলস্টেশনে জিআরপি ও আরপিএফ -এর পক্ষ থেকে যৌথভাবে পরিচালিত হল এরিয়া ডোমিনেশন অভিযান।
অভিযানে প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজ, সার্কুলেটিং এরিয়া, রেললাইন থেকে শুরু করে ট্রেনের ভেতর পর্যন্ত চালানো হয় তল্লাশি। সঙ্গে ছিল আরপিএফের স্নিফার ডগ স্কোয়াড এবং খড়্গপুর জিআরপি-র বম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড। প্রতিটি কোণায় চলে কড়া নজরদারি ও নিরাপত্তা চেক।আরপিএফ আধিকারিক তপন কুমার রায় জানান, “দীপাবলি ও ছটের সময় সাধারণত ভিড় বেড়ে যায় স্টেশনে। যাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে।
আমাদের মূল লক্ষ্য — কোনও সন্দেহজনক ব্যক্তি বা বস্তু যাতে রেলস্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করা।” অভিযানের পর জিআরপি সূত্রে জানা গেছে, এদিনের তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু বা ব্যক্তি মেলেনি। তবে উৎসবের মরশুমে নিরাপত্তা আরও বাড়ানো হবে। স্টেশনের ভিতর ও বাইরে সিসিটিভি পর্যবেক্ষণ, অতিরিক্ত রেল পুলিশ মোতায়েন এবং ট্রেন চলাচলে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।