বিয়ের সাজে শুনানি ! SIR শেষ করেই বর গেল বিয়ে করতে !
Facebook
Twitter
WhatsApp
Telegram
নানুর : বিয়ের শেরওয়ানি, মাথায় টোপর—আর তারই মাঝে প্রশাসনিক শুনানি! এমনই ব্যতিক্রমী ও চমকপ্রদ ঘটনা ঘটল বীরভূমের নানুরে। নানুরের খুজুটিপাড়ার বাসিন্দা রানা শেখ, যিনি কবির আকবর রানা নামেও পরিচিত, সোমবার বিয়ে করতে যাওয়ার ঠিক আগেই সেরে নিলেন SIR-এর শুনানি। জানা গেছে, প্রায় দু’মাস আগে পারিবারিকভাবে লাভপুরের কামদপুর গ্রামের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন, আনন্দে মেতে উঠেছে পরিবার—ঠিক সেই সময়ই বিয়ের তিন দিন আগে বাড়িতে পৌঁছয় SIR শুনানির নোটিশ। নোটিশে দাবি করা হয়, বরের বাবা আলঙ্গীর শেখের নাকি ছয় সন্তান রয়েছে এবং নামেও রয়েছে অসঙ্গতি। অথচ পরিবার সূত্রে স্পষ্ট দাবি—আলঙ্গীর শেখের মাত্র এক ছেলে ও এক মেয়ে।
তবুও সোমবার, অর্থাৎ বরের বিয়ের দিনই শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ আসে।পরিবারের সম্মান, বিয়ের তারিখ—কিছুই পিছোনোর উপায় নেই। ফলে উপায় না দেখে বিয়ে করতে যাওয়ার পথেই নানুর ব্লক অফিসে হাজির হন বর রানা শেখ। সেখানেই সেরে ফেলেন SIR-এর শুনানি। শুনানি শেষে আবার বিয়ের মণ্ডপের পথে রওনা দেন তিনি।এই ঘটনাকে ঘিরে ফের প্রশ্ন উঠছে SIR শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কি না। ভুল তথ্য, ভুল নাম আর অদ্ভুত সময়ে শুনানির নোটিশ—সব মিলিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরিবার।
একদিকে বিয়ের আনন্দ, অন্যদিকে প্রশাসনিক ঝামেলা—নানুরের এই ঘটনা যেন এখন গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।