Facebook
Twitter
WhatsApp
Telegram
অসম : শনিবার সকালে ভয়াবহ এক দুর্ঘটনায় উত্তাল হয়ে উঠেছে অসম। গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে সংঘটিত এই ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। জানা গিয়েছে, সৈরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে আসছিল। ঠিক সেই সময় আচমকাই রেললাইনে উঠে পড়ে একটি হাতির দল। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সটান হাতির দলে ধাক্কা মারে দ্রুতগামী ট্রেনটি। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই কমপক্ষে আটটি হাতির মৃত্যু হয়েছে বলে খবর। সংঘর্ষের অভিঘাতে ট্রেনের ইঞ্জিন-সহ মোট পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের যাত্রীদের মধ্যেও সৃষ্টি হয় চরম ভীতির পরিবেশ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
