দুর্গাপুরে নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার !

Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর : তিন দিন নিখোঁজ থাকার পর যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শহর দুর্গাপুরে। খুনের অভিযোগ তুলে সরব হলো পরিবার। মৃত যুবকের নাম করন চৌহান। বয়স ২২ বছর। বাড়ি লেবারহাট নুনিয়াপাড়ায়। সূত্রের খবর গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এ বিষয়ে থানায় নিখোঁজের ডায়েরি করে পরিবার। শুক্রবার সকালে দুর্গাপুর কোক ওভেন থানার অন্তর্গত ডিপিএল প্রশাসনিক ভবনের পাশের মাঠে করনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোরগোল পড়ে যায়। কোক ওভেন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কি কারনে এই মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। তবে পরিবারের দাবি করনকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
Facebook
Twitter
WhatsApp
Telegram