IQ CITY কাণ্ডে ফের আদালতে ছয় অভিযুক্ত !

Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর : চার দিনের জেল হেফাজত শেষে দুর্গাপুর আইকিউ সিটি ধর্ষণকাণ্ডে ধৃত ছয় অভিযুক্তকে শুক্রবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখযোগ্যভাবে, ঘটনার প্রায় কুড়ি দিনের মাথায় বৃহস্পতিবারই দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করেছে। এদিন ফের অভিযুক্তদের আদালতে পেশ করা হলে, বিচারকের রায় কী হয় তা নিয়েই এখন নজর আইন মহল থেকে সাধারণ মানুষের। স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Telegram