নির্বাচনের আগেই প্রতিশ্রুতি পূরণ ! 'স্বাস্থ্য বীমা'র প্রক্রিয়া শুরু সঞ্জীব কুন্ডুর

Facebook
Twitter
WhatsApp
Telegram
দুর্গাপুর : কথা দিয়ে কথা রাখা শুরু করলেন বিশিষ্ট আইনজীবী সঞ্জীব কুন্ডু। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই পুরোদমে আইনজীবীদের স্বার্থে কাজ করা শুরু করে দিলেন সঞ্জীব কুন্ডু। দুর্গাপুর আদালতের বিশিষ্ট এই আইনজীবী এ বছর অনুষ্ঠেয় বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল সোমবার দুর্গাপুর ‘প্রেস ক্লাবে’ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সঞ্জীববাবু একটি ৫৬ দফা কর্মসূচি ঘোষণাপত্রের আকারে প্রকাশ করেন। দুর্গাপুরের সমস্ত সাংবাদিকদের সামনে তিনি অঙ্গীকার করেন, নির্বাচনে জয়লাভ করে সভাপতি পদে তিনি অধিষ্ঠিত হলে সকল স্তরের আইনজীবীদের স্বার্থে তিনি ওই ৫৬ দফা কর্মসূচির প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবেন। সাংবাদিকদের সামনে দেওয়া প্রতিশ্রুতির প্রাথমিক ধাপ হিসেবে তিনি নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগেই এক অত্যন্ত মানবিক কর্মসূচি হাতে নিয়েছেন। গতকাল তিনি জানান, নির্বাচনে জয়লাভ করলে প্রত্যেক আইনজীবীকে স্বাস্থ্য বীমার আওতায় আনা হবে। সাংবাদিক সম্মেলনের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তিনি সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। মঙ্গলবার দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের স্বার্থে তিনি একটি ‘কিউআর কোড’ প্রকাশ করেছেন। ওই ‘কিউ আর কোড’টি স্ক্যান করে সংশ্লিষ্ট আইনজীবী তাঁর নাম ওই স্বাস্থ্য বীমার তালিকায় সংযোজন করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে একজন আইনজীবী ওই স্বাস্থ্য বীমা পাওয়ার সুযোগ পাবেন। এ প্রসঙ্গে সঞ্জীব বাবু বলেন, নির্বাচনে জয় পরাজয় সর্বক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু আইনজীবী বন্ধুদের জন্য কিছু মানবিক কাজ করার আন্তরিক ইচ্ছা দীর্ঘদিনের। সেই কাজই শুরু করেছি। এর সাথে নির্বাচনে জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই। ‘স্বাস্থ্য বীমা’ সংক্রান্ত এই কাজটি শুরু করা হল। ইচ্ছুক প্রত্যেক আইনজীবী এই স্বাস্থ্য বীমার আওতায় এলে তাঁরা দুর্গাপুরের প্রায় সব ক’টি সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসার সুযোগ পাবেন। সঞ্জীবাবু বলেন, তিনি এই কাজ শুরু করলেন। আগামী দিনে তাঁর উত্তরসূরীরা এই প্রকল্পকে আরো এগিয়ে নিয়ে যাবেন,এই আশা নিয়েই এই মানবিক কর্মকাণ্ডের সূচনা করলেন তিনি।একই সঙ্গে যে ৫৬ দফা কর্মসূচির কথা তিনি ঘোষণা করেছেন তার প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করার সম্পূর্ণ দায়বদ্ধতা কাঁধে নিয়েই তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন। এ প্রসঙ্গে তাঁর আশা, এই স্বাস্থ্য বীমা প্রকল্পে দলমত নির্বিশেষে সকল আইনজীবী বন্ধুই শামিল হবেন। তাঁদের নিজ নিজ নাম নথিভুক্ত করবেন। আইনজীবীদের টোল ট্যাক্স ফ্রি করার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গরকরিকে দিয়েছেন সঞ্জীব কুন্ডু।উল্লেখ্য, আগামী ৪-ঠা নভেম্বর ২০২৫, দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। পরের দিন অর্থাৎ ৫-ই নভেম্বর নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
Facebook
Twitter
WhatsApp
Telegram